শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৭:৩৮ পিএম, ২০২৫-০১-২০
বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) সকালে অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটাররা সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে ভোট প্রদান করেন। টানা তিন ঘণ্টা ভোট গ্রহণ শেষে নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আতাউর রহমান মিয়া (দৈনিক ইত্তেফাক), সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মহিন উদ্দিন (দৈনিক সমকাল), সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ শোয়াইব (দৈনিক আমাদের চট্টগ্রাম )।
এইদিকে সিনিয়র সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম (দৈনিক কালের কণ্ঠ), সহ-সভাপতি মোঃ নকিব হোসাইন চৌধুরী (দৈনিক গিরি দর্পণ), সহ-সম্পাদক আবদুল আউয়াল রোকন (দৈনিক বায়ান্ন), সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদ আল আজাদ (দৈনিক সাঙ্গু), অর্থ সম্পাদক আবু তৈয়ব (দৈনিক আলোকিত দেশ), প্রচার সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন (দৈনিক অপরাধ অনুসন্ধান), দপ্তর সম্পাদক অরুণ বৈষ্ণব (দৈনিক খোলা কাগজ), নির্বাহী সদস্য আহমেদ আরমান (দৈনিক বিজয় বাংলাদেশ)।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা বলেন, “এই কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ন্যায্য সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করবে। আমরা সবাই মিলে বৈষম্যহীন সাংবাদিকতার একটি মডেল প্রতিষ্ঠা করতে চাই।হাটহাজারীর সাংবাদিকদের স্বার্থরক্ষা ও উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এটি শুধু একটি সংগঠন নয়, এটি হবে আমাদের সকলের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।”
নতুন কমিটির সদস্যরা তাদের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন। সাংবাদিকতা পেশার উন্নয়ন এবং ন্যায্যতা প্রতিষ্ঠায় এই কমিটি একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited