শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ১২:০৪ এএম, ২০২৬-০৭-১১
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে প্রকাশ্যে জুতা পেটা, পচা ডিম নিক্ষেপ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে চট্টগ্রামের ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইসমাঈল গণী।
জিডিতে উল্লেখ করা হয়, তিনি বর্তমানে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত একটি মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলাটি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন।
অভিযোগ অনুযায়ী, গত ৯ জুলাই "Sujon Majhi Fatikchhari" নামের একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ব্যবহার করে একটি পোস্ট প্রকাশ করা হয়। সেখানে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে ফটিকছড়িতে জনসম্মুখে জুতা পেটা ও পচা ডিম নিক্ষেপের হুমকি দেওয়া হয়। পোস্টটি অল্প সময়ের মধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এ ছাড়া "Syed GiashUddin" নামের আরেকটি ফেসবুক আইডি থেকেও তাকে নিয়ে মানহানিকর ও উসকানিমূলক পোস্ট করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়। যদিও পোস্টটি পরে মুছে ফেলা হয়, তবে এর স্ক্রিনশট সংরক্ষিত রয়েছে বলে জানান তিনি।
অ্যাডভোকেট ইসমাঈল গণীর অভিযোগ, পেশাগত দায়িত্ব পালনের কারণেই তাকে লক্ষ্য করে এসব হুমকি ও অপপ্রচার চালানো হচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশের কাছে আবেদন করেছেন। জিডির সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক পোস্টের স্ক্রিনশটসহ প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেওয়া হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited