চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ম্যানইউ-চেলসি ড্র, লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক :    |    ০৫:৪৯ পিএম, ২০২১-০৩-০১

ম্যানইউ-চেলসি ড্র, লিভারপুলের জয়


ইপিএলের হাইভোল্টেজ ম্যাচে জয় পেলো না কোন দল। গোলশূন্য ড্র হয়েছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড দ্বৈরথ। ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রেড ডেভিল। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ব্লু আছে ৫ নম্বরে। রাতের অন্য ম্যাচে, শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে জয়ে ফিরেছে লিভারপুল।

স্ট্যামফোর্ড ব্রিজে এমন একটা রাতের অপেক্ষায় ছিলেন সমর্থকরা। তবে, ম্যাচ শেষে দুই কোচের চেহারায় খুশির আমেজ থাকলেও, মাঠের প্রাণ সমর্থকরা পাননি রোমাঞ্চের স্বাদ। জয়ের সৌরভ ছড়াতে পারেননি দু'দলের কোন ফুটবলারই। গেল অক্টোবরে ওল্ড ট্রাফোর্ডেও দু'দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিলো। এবার স্ট্যামফোর্ড ব্রিজেও সে একই চিত্র।

এর আগে ম্যাচের শুরুতে কিছুটা আগ্রাসী হয়ে ওঠার চেষ্টা করেছিলো চেলসি। ৩৭ মিনিটে হাডসন ওডোইয়ের ক্রসে গোলের সুযোগ পেয়েছিলেন জিরু। কিন্তু বুড়ো হারে কোন চমক দেখাতে পারেননি। উল্টো পোস্টে ধাক্কা খেয়ে আহত হন তিনি।

দ্বিতীয়ার্ধেও চিলওয়েল-হাকিমের চেষ্টায় পানি ঢেলে দেন ডেভিড হিয়া। ৬১ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের হৃদয়ে আশার সঞ্চার করেও, শেষ পর্যন্ত হতাশ করেছেন ম্যাকটমিন। এ ঘর-সে ঘর করে শুধুই নষ্ট হয়েছে সময়। আসেনি গোল। দুই জায়ান্টের দ্বৈরথে শেষ পর্যন্ত ড্র'য়েই শেষ হয়েছে।

ইপিএলে বড় দুই ক্লাবের দ্বৈরথের রাতে সমর্থকদের আনন্দে ভাসিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ইপিএলে টানা চার হারে নিজেদের হারিয়ে খুঁজছিলো অলরেড। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ক্লপ কোন মন্ত্রবলেই লিগে পাচ্ছিলেন জয়ের দেখা। মাঝে চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগ জয় স্বপ্ন দেখিয়েছিলো খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াবার। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল। স্বস্তি ফিরেছে অ্যানফিল্ডে।

ম্যাচের প্রথমার্ধে নিশ্চিত গোল হজমের হাত থেকে বারবারই দলকে বাঁচিয়েছেন শেফিল্ড গোলরক্ষক অ্যারন র‌্যামসডেল। সালাহ, ফিরমিনোদের সামনে চীনের প্রাচীর হয়েছিলেন তিনি। তবে, ৪৮ মিনিটে আর পেরে ওঠেননি। ফিরমিনোর ব্যাকহিলে বল পেয়ে যান কার্টিস জোনস। কোন ভুল করেননি গোল করতে। লিডও পেয়ে যায় লিভারপুল।

৬৪ মিনিটে জয়ের পথ মসৃণ হয় ক্লপের দলের। ফিরমিনোর শট বিপদমুক্ত করতে যেয়ে উল্টো নিজেদের ঘরে পাঠিয়ে দেন কিন ব্রায়ান।এই ডিফেন্ডারের আত্মঘাতী গোলে ২-০ তে এগিয়ে যায় লিভারপুল। শেষদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও, গোল করতে পারেননি সালাহ। গোল না পেলেও, শেফিল্ডের মাঠ থেকে জয় নিয়ে ঘরে ফিরেছে লিভারপুল।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর