শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৪:০২ পিএম, ২০২০-১১-০১
‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে লোহাগাড়া থানা কম্পাউন্টে এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ আবদুল হক, লোহাগাড়া সদর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, আমিরাবাদ ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান এসএম ইউনুচ, আধুনগর ইউপির নব নির্বাচিত আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের পরিচালক আওয়ামীলীগ নেতা আকতার আহমদ প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, পুলিশ জনগণের সেবক,জনগণের বন্ধু। নির্ভয়ে থানায় এসে পুলিশি সেবা গ্রহণ করতে পারেন। জনগণ যদি তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করে তাহলে অপরাধ প্রবণতা কমে আসবে।কমিউনিটি পুলিশিং জনগণের সঙ্গে পুলিশের আস্থার সেতুবন্ধন।তিনি আরও জানান, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে সমাজ থেকে মাদককে চিরতরে নির্মুল এবং মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করার জন্য উপস্থিত জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকলকে আহবান জানান।উপজেলার প্রতিটি এলাকা ও পাড়া মহলায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন ওসি জাকের হোসাইন মাহমুদ।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited