শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৯:৩৪ পিএম, ২০২০-০৯-১৫
চট্টগ্রাম মহানগরীরর পূর্ব শহীদনগর হাজী কামাল উদ্দীন সওদাগরের পুরানত বাড়ী এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্থ ১০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ ৫০০০০ টাকা বিতরণ করেন তিনি। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাউল,১ কেজি ডাল, ডেকসি, মগ, গ্লাস সহ গৃহাস্থালি পণ্য।
এসময় তিনি বলেন, বর্তমানে করোনা প্রাদুর্ভাবের কারণে অধিকাংশ মানুষ প্রায়ই কর্মহীন অবস্থায় খুবই মানবেতর জীবন যাপন করছে। তার মধ্যে অগ্নিকান্ড খুবই দু:খজনক। আমি মানুষের জন্য রাজনীতি করি। মানুষের বিপদে আমি সবসময় পাশে আছি।মানুষের বিপদে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, আপনারা আমাকে যেকোন প্রয়োজনে সব সময় পাশে পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন বায়েজীদ বোস্তামী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম খলিলুর রহমান, ফ্লোরিডা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ এমরান, পাঁচলাইশ ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দীন সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর ফারুকী, এম ইউনুছ সাবেক ভিপি, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, মহানগর আওয়ামী যুবলীগের সদস্য জিএস মোহাম্মদ কফিল উদ্দীন, হাজী নাছির উদ্দীন, আবদুল কাদের সর্দার,মহিউদ্দীন মহিন সর্দার,ইলিয়াছ খাঁন মিলন,রনি দিদারী, ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা মোঃ সালাউদ্দীন, শেখ নিয়াজ উদ্দিন আহমেদ ফাহাদ, সৈয়দ মোহাম্মদ আকিব, মোঃ শাহাদাৎ হোসেন, গোলাম মোস্তফা, আমিনুল করিম,নুর নবী,ইসাহাক খান মাসুম,মোজাম্মল হক,মোহাম্মদ মাঈন উদ্দীন সোহেল,মুহাম্মদ বাবুল,নুরউদ্দীন,সাজ্জাদ হোসেন আশিক,সাজ্জাদ হোসেন,জালাল উদ্দীন জুবায়ের,এনামুল হক মিনহাজ, হোসেন আলি, আলাউদ্দীন সজিব, মাঈন উদ্দীন হ্নদয়, ইমাম উদ্দীন, ইরফান উদ্দীন এরফান প্রমুখ।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited