শিরোনাম
আ.ন.ম. তাজওয়ার আলম | ০৯:২২ পিএম, ২০২৫-০৮-২১
চট্টগ্রামের ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবুল আজাদ সাম্প্রতিক শ্রমিক আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি সাংবাদিক সমাজকে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
ওসি বাবুল আজাদ বলেন— “আমি কখনোই সাংবাদিকদের অসম্মান করার পক্ষপাতী নই। সারাদিন শ্রমিক-মালিক সমাধান নিয়ে ব্যস্ত ছিলাম। অনাকাঙ্ক্ষিতভাবে যে ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সাংবাদিক সমাজ আমার আপনজন, আমি তাদের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই।”
ঘটনার পর সাংবাদিক মহলে কিছু ক্ষোভ দেখা দিলেও ওসির আন্তরিক দুঃখপ্রকাশে উত্তেজনা প্রশমিত হয়েছে বলে মনে করা হচ্ছে।
পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও জনবান্ধব মনোভাবের কারণে ওসি বাবুল আজাদ সবসময় আলোচনায় থাকেন। কয়েক মাস আগে তিনি পুলিশের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি “আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ” (আইজি ব্যাজ) অর্জন করেছেন। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আইজিপি মো. বাহারুল আলম তার হাতে এ ব্যাজ তুলে দেন।
এর আগে বান্দরবানের ঘুমধুম থানায় দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন সাফল্যে তিনি আলোচিত হয়েছেন। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘কৃতি সন্তান’ খেতাবেও ভূষিত হয়েছেন।
ওসি বাবুল আজাদের নেতৃত্বে ডবলমুরিং থানায়ও জনআস্থা ফিরে এসেছে। সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ করার জন্য কোনো অর্থের প্রয়োজন নেই—এমন বার্তা তিনি স্পষ্টভাবে জনগণকে দিয়ে আসছেন।
সম্প্রতি আদালতের রায় পাওয়ার পরও আড়াই বছর ধরে ঘর নির্মাণ করতে না পারা আগ্রাবাদ চৌমুহনীর এক পরিবারকে সহায়তা করে তিনি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। পুলিশি সহযোগিতায় অবশেষে পরিবারটি ঘর নির্মাণে সক্ষম হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ মন্তব্য করেছেন— “ওসি বাবুল আজাদ একজন অভিজ্ঞ ও নিষ্ঠাবান কর্মকর্তা। পাহাড়তলী থানার পুনর্গঠন থেকে শুরু করে ডবলমুরিং থানায় জনআস্থা ফিরিয়ে আনতে তার অবদান প্রশংসনীয়।”
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited