চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

রিয়াজ-ফেরদৌস-পূর্ণিমাদের নৌকা স্লোগানে মুখর চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১৪ পিএম, ২০২১-০১-২৫

রিয়াজ-ফেরদৌস-পূর্ণিমাদের নৌকা স্লোগানে মুখর চট্টগ্রাম

তারা সবাই ঢাকাই সিনেমার তারকা। অভিনয় করে কখনও হাসান, কখনও কাঁদান মানুষকে। তবে সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামে তাদের দেখা মিললো ভিন্ন চরিত্রে।  ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’, ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’ স্লোগান দিয়ে তারকারা মুখর করে তুললেন নগরের কাজীর দেউড়ি, জামাল খান, আন্দরকিল্লা এলাকা। এ সময় সেলফি তুলে ভক্তদের আবদার মেটানোর পাশাপাশি চাটগাঁইয়া ভাষায়, গানের সুরে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তারা। সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, সায়মন, চিত্রনায়িকা পূর্ণিমা, অরুণা বিশ্বাস, অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, তানভীন সুইটি ভোট চেয়ে এই প্রচারণা চালান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়। প্রচারণায় চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামকে দুই হাত ভরে দিয়েছেন। চট্টগ্রামে বিশাল উন্নয়নযজ্ঞ চলছে। বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে হবে। তিনি বলেন, বিমানবন্দর থেকে হোটেলে আসার রাস্তা দেখে আমি বিস্মিত হয়েছি। যে রাস্তা দিয়ে এসেছি তা বাংলাদেশের রাস্তা মনে হয়নি। মনে হয়েছে ইউরোপ-আমেরিকার রাস্তা। অনেকে আমার এই মন্তব্য নিয়ে সমালোচনা করেছেন। ‘তাদের বলবো- আপনারা বাইরে থেকে সমালোচনা করবেন না। চট্টগ্রামে আসুন। চট্টগ্রামে সরকার কি কি উন্নয়ন করেছে তা দেখে যান। এই সরকারের সময়ে করা চট্টগ্রামের উন্নয়ন দেখলে আপনারাও আমার মতো বলতে বাধ্য হবেন। ’ যোগ করেন বাংলা সিনেমার এই নায়ক।  ভক্তদের উদ্দেশে ফেরদৌস আহমেদ বলেন, আমি শেখ হাসিনাকে ভালোবাসি। আমি নৌকাকে ভালোবাসি। আপনাদের প্রতি অনুরোধ, আপনারাও শেখ হাসিনাকে ভালোবেসে নৌকায় ভোট দিন। নৌকার প্রার্থী রেজাউলকে জয়ী করুন। চিত্রনায়িকা দিলারা হানিফ রীতা পূর্ণিমা বলেন, আমি চট্টগ্রামের মেয়ে। গত এক যুগে চট্টগ্রামের পরিবর্তন আমি নিজ চোখে দেখেছি। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে ভোট দিতে হবে। রেজাউল ভাইকে জয়ী করতে হবে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর