চট্টগ্রাম   বুধবার, ২১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আরএসজিটি বাংলাদেশের নতুন রেকর্ড: ঘণ্টায় ৭২ মুভ ও ১২২ টিইইউ’স

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৪১ পিএম, ২০২৬-১০-২০

আরএসজিটি বাংলাদেশের নতুন রেকর্ড: ঘণ্টায় ৭২ মুভ ও ১২২ টিইইউ’স

পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ পরিচালনায় নতুন উৎপাদনশীলতার রেকর্ড গড়েছে আরএসজিটি বাংলাদেশ। সিএমএ সিজিএমের জাহাজ এমভি আমুরো (MV AMOUREUX) পরিচালনাকালে ঘণ্টায় সর্বোচ্চ ৭২ মুভ ও ১২২ টিইইউ'স হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এর আগে, গত সেপ্টেম্বরে ঘণ্টায় ৫৮ মুভ ও ৮২ টিইইউ’স হ্যান্ডলিংয়ের রেকর্ড করেছিল আরএসজিটি। ২০২৬ সালের আগস্টে পিসিটিতে শিপ-টু-শোর (এসটিএস) ক্রেন কার্যক্রম চালুর পর এটিই ছিল আগের সর্বোচ্চ উৎপাদনশীলতার মাইলফলক।
গত ১৮ অক্টোবরের জাহাজ পরিচালনা কার্যক্রমে মাত্র ২১ ঘণ্টায় ১ হাজার ৫২৪টি কনটেইনার, যা ২ হাজার ৫৭১ টিইইউ’সের সমপরিমাণ, হ্যান্ডলিং করা হয়। এই অর্জন টার্মিনালের আধুনিক সরঞ্জাম, দক্ষ পরিচালন দল এবং সমন্বিত টার্মিনাল ব্যবস্থাপনা ব্যবস্থার ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন।
 
এমভি আমুরো পরিচালনাকালে আরএসজিটি বাংলাদেশের পরিচালনগত সাফল্যের প্রশংসা করেছে সিএমএ সিজিএম কর্তৃপক্ষ। এই সাফল্যের মধ্য দিয়ে পরিচালন দক্ষতা বৃদ্ধি, জাহাজের টার্নঅ্যারাউন্ড সময় কমানো এবং বাংলাদেশের মেরিটাইম খাতে আন্তর্জাতিক মানের কনটেইনার টার্মিনাল পরিচালনা নিশ্চিত করার প্রতি আরএসজিটি বাংলাদেশের ধারাবাহিক অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে।

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক কনটেইনার টার্মিনাল অপারেটর হিসেবে আরএসজিটি বাংলাদেশ পরিচালনগত উৎকর্ষ নিশ্চিত করা, দেশের বন্দর অবকাঠামোর প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক শিপিং লাইন ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

আরএসজিটি বাংলাদেশের প্রধান পরিচালনা কর্মকর্তা নাবিল ইউসুফ বলেন, আমাদের প্রতি সংশ্লিষ্ট সবার আস্থা ও বিশ্বাসকে আরএসজিটি বাংলাদেশ গভীরভাবে মূল্যায়ন করে। পরিচালন দক্ষতার নতুন মানদণ্ড প্রতিষ্ঠা, সর্বোচ্চ বৈশ্বিক মান বজায় রাখা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার অঙ্গীকারে আমরা অবিচল। এর মাধ্যমে বৈশ্বিক মেরিটাইম শিল্পে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে আমরা কাজ করে যাচ্ছি।

রিটেলেড নিউজ

সাংবাদিক এসএম সালাউদ্দিনের মায়ের ইন্তেকাল, জানাজা শেষে দাফন

সাংবাদিক এসএম সালাউদ্দিনের মায়ের ইন্তেকাল, জানাজা শেষে দাফন

আবদুল্লাহ মজুমদার : : দৈনিক আমাদের চট্টগ্রাম-এর আনোয়ারা ও কর্ণফুলী প্রতিনিধি সাংবাদিক এস এম সালাউদ্দিনের মা জেবুন্নেছà...বিস্তারিত


চোখের আলো হারিয়েও স্বপ্নজয়ের পথে চবি শিক্ষার্থী আরাফাত

চোখের আলো হারিয়েও স্বপ্নজয়ের পথে চবি শিক্ষার্থী আরাফাত

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চোখের আলো নিভে গেছে শৈশবেই। কিন্তু সেই অন্ধকারে হারিয়ে যায়নি স্বপ্নের আ...বিস্তারিত


নন্দনকাননে হলো পদ্মফুলের গোলচত্বর

নন্দনকাননে হলো পদ্মফুলের গোলচত্বর

নিজস্ব প্রতিবেদক : নগরের সৌন্দর্যবর্ধন ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে নন্দনকানন ...বিস্তারিত


প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ সিএমপি কমিশনারের

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ সিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা,...বিস্তারিত


এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবি স্কপের

এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবি স্কপের

নিজস্ব প্রতিবেদক : বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার চুক্à...বিস্তারিত


চট্টগ্রামে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৫৪৮

চট্টগ্রামে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৫৪৮

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর