চট্টগ্রাম   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপনে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি    |    ০৫:৪০ পিএম, ২০২৬-১১-০৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপনে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

আগামী ৭ নভেম্বর, ২০২৬ শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এদিনে স্বাধীনতার মহান ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করার মধ্যদিয়ে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র ও একদলীয় শাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক উত্তরনের যাত্রা শুরু হয়। মহান মুক্তিযুদ্ধ পরবর্তী এ দিবসটি আমাদের জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অন্যতম প্রতীক। 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে চট্টগ্রাম জেলা প্রশাসন নানান কর্মসূচি গ্রহণ করেছে। এদিন সকালে সকল সরকারি দপ্তর, উপজেলা পর্যায়ে সরকারি কার্যালয় এবং সংশ্লিষ্ট আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে দশটায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিনিধিদের অংশগ্রহণে র‌্যালি অনুষ্ঠিত হবে। 

দিবসের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা সভা, দুপুর ১২টায় শিল্পকলা একাডেমিতে শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে আলোচনা সভা, জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ মন্দির গীর্জা প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সিনেমা হলে ও ভ্যানযোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সম্পর্কিত প্রামাণ্য চিত্র প্রদর্শনী, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দিবসের তাৎপর্য তুলে ধরে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতা, শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, হাসপাতাল কারাগার এতিমখানা শিশু কেন্দ্র, শিশু পরিবার, কিশোর সংশোধনী কেন্দ্র ও শান্তি নিবাসসমূহে উন্নতমানের খাবার পরিবেশন, সংবাদপত্রে বিশেষ নিবন্ধ, সাহিত্য-সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ প্রভৃতি। 

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে গত ২ নভেম্বর প্রস্তুতিমূলক সভার মাধ্যমে এসব কর্মসূচি চুড়ান্ত করা হয়।  

রিটেলেড নিউজ

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবারকে চেক হস্তান্তর

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবারকে চেক হস্তান্তর

আমাদের ডেস্ক : : জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়à...বিস্তারিত


সেন্ট মার্টিনে পর্যটক পরিবহন নিয়ে অনিশ্চয়তা, কাগজপত্রের ঘাটতিতে আটকে ৭ জাহাজের অনুমোদন

সেন্ট মার্টিনে পর্যটক পরিবহন নিয়ে অনিশ্চয়তা, কাগজপত্রের ঘাটতিতে আটকে ৭ জাহাজের অনুমোদন

টেকনাফ প্রতিনিধি : : সরকারিভাবে পর্যটন মৌসুম শুরু হলেও কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে পর্যটক পরিবহন নিয়ে অনিশ্চয়তা তৈà...বিস্তারিত


 ২ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত, তবুও নিয়মিত তুলছেন বেতন!

 ২ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত, তবুও নিয়মিত তুলছেন বেতন!

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : শিক্ষা ব্যবস্থার এক অদ্ভুত ও নজিরবিহীন চিত্র দেখা গেছে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী উচ্চ বিদ্য...বিস্তারিত


বীচ কার্নিভাল নাকি শৈবালের জমি দখলের মহড়া?

বীচ কার্নিভাল নাকি শৈবালের জমি দখলের মহড়া?

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : ​কক্সবাজারের আন্তর্জাতিক খ্যাতি তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য এবং বিশাল সমুদ্রসৈকতের জনà§...বিস্তারিত


জাহাজ চলাচল শুরু হতে লাগবে ৫-৬ দিন : মৌসুম শুরুর দিনে একজন পর্যটকও যাননি সেন্টমার্টিনে

জাহাজ চলাচল শুরু হতে লাগবে ৫-৬ দিন : মৌসুম শুরুর দিনে একজন পর্যটকও যাননি সেন্টমার্টিনে

কক্সবাজার প্রতিনিধি: : সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ০১ নভেম্বর (রোববার) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে দেশের একমাত্র প্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর