শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:০৫ পিএম, ২০২৫-১২-০৯
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন এম এম আলী সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, ব্যাংক, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন। সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন (দুদক), চট্টগ্রাম বিভাগের পরিচালক রিজিয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. আহসান হাবীব পলাশ, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ূন কবীর, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সিরাজুল ইসলাম এবং চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম। এরপর দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপপরিচালক সুবেল আহমেদ দুর্নীতি দমন কমিশনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন। আলোচনায় বক্তারা বলেন, দুর্নীতি শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং সামাজিক ও নৈতিক পরিবর্তনের মাধ্যমেও প্রতিরোধ করতে হবে। প্রযুক্তির ব্যবহার, ধর্মীয় অনুশাসন মেনে চলা, পারিবারিক শিক্ষা এবং নাগরিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited