চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সরকারি চাকুরিতে প্রবেশের সময় ধূমপান টেস্ট করা প্রয়োজন, স্বাস্থ্য সচিব

খবর বিজ্ঞপ্তি    |    ০৭:৪৭ পিএম, ২০২৫-০৬-০১

সরকারি চাকুরিতে প্রবেশের সময় ধূমপান টেস্ট করা প্রয়োজন, স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বলেছেন, নতুন সিগারেট কোম্পানি বন্ধ। ই-সিগারেট আমদানি বন্ধ করা হয়েছে। ডাক্তার ও সরকারি পেশার লোকদের মধ্যে সিগারেট সেবনের প্রবণতা বন্ধ করতে হবে। পাশাপাশি সরকারি চাকুরিতে প্রবেশের সময় ধূমপান টেস্ট করা প্রয়োজন। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত দেশে গড়ার প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। 

বিশ্ব তামাকমূক্ত দিবস-২০২৫ উপলক্ষে গতকাল ৩১ মে শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির এবারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল-‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’। 

দিবসটি উপলক্ষে আলোচনা সভার পূর্বে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের যৌথ আয়োজনে সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইকবাল আজম চৌধুরী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল বাশার, শিক্ষক নিঠু চৌধুরী ও তামাক বিরোধী জোটের সদস্য মোছাম্মৎ ফারহানা প্রমূখ। আলোচনা সভা শেষে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হকের বলেন, বর্তমান সময়ে কম বয়সী মেয়েদের মাঝেও ধূমপানের প্রবণতা দেখা যায়। তাদের ধুমপানের জন্য আশে পাশের ছাত্র ও অধুমপায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাবলিক প্লেসে ধূমপান দন্ডনীয় অপরাধ এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। ধুমপান ও তামাক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৩ মেতাবেক মোবাইল কোর্ট পরিচালনার সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করেন তিনি। 

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে তামাক বিরোধী রচনা প্রতিযোগিতায় প্রাণ হরি আমিন একাডেমির ১০ম শ্রেণির শিক্ষার্থী সানজিদা ইসলাম নিতুল ১ম ও জারাহ মাহবুবা পৃথিলা ২য় এবং শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিটিউটের ৯ম শ্রেণির ছাত্রী নুসরাত সুলতানা ৩য় স্থান অর্জন করেন। সভায় বিজয়ীদের মাঝে মাঝে পুরস্কারসহ সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর