চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে আজ ‘সিএসআর সংলাপ’, থাকছেন কারা?

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১৬ পিএম, ২০২১-০৮-০৫

চট্টগ্রামে আজ ‘সিএসআর সংলাপ’, থাকছেন কারা?

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৮ টায়  চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিএসআর সংলাপ। ডেইলি স্টারের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। ডেইলি স্টার ও সিএসআর উইন্ডো’র যৌথ আয়োজনে চলছে ‘সিএসআর সামিট এন্ড অ্যাওয়ার্ডস্’ উদ্যোগ। এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বাণিজ্য ও ব্যবসাকেন্দ্রিক নানা সমস্যা, সম্ভাবনা এবং নতুন উদ্যোক্তা তৈরীতে বাণিজ্যিক দাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান কি কি উপায়ে এবং কোন কোন খাতে উদ্যোক্তাদের ব্যবসায় বিনিয়োগ করতে পারে সেসব বিষয়ে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোকপাত করার জন্য এই সিএসআর সংলাপ।  


উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনা করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সংরক্ষিত নারী আসন-১১ এর এমপি অ়্যারোমা দত্ত, চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান, গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএসআরএম স্টিল লিঃ এর এডভাইজর রুহি মুরশীদ আহমেদ, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন'র প্রধান নির্বাহী আরিফুর রহমান এবং ব্যাট বাংলাদেশ’র হেড অফ লিফ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানের বিস্তারিত পোস্ট https://www.facebook.com/dailystarnews/posts/3771488822950959 দেখা যাবে। অতিথিবৃন্দ চট্টগ্রামের বাণিজ্য ও ব্যবসাকেন্দ্রিক নানা সমস্যা, সম্ভাবনা এবং নতুন উদ্যোক্তা তৈরীতে বাণিজ্যিক দাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান কি কি উপায়ে এবং কোন কোন খাতে উদ্যোক্তাদের ব্যবসায় বিনিয়োগ করতে পারে সেসব বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি অনুষ্ঠানে কমেন্ট করার মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ বা এলাকার সমস্যা এবং সম্ভাবনা নিয়ে করা প্রশ্নের উত্তর দিবেন আলোচকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সিএসআর উইন্ডোর সহ-প্রতিষ্ঠাতা পরিবেশবিদ আহসান রনি।


সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বাংলাদেশে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম। বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিসমূহ, যেগুলো বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখছে, সেগুলোর স্বীকৃতি এবং উৎসাহ দেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ সামাজিক দায়বদ্ধতা সম্পর্কিত এই কর্মসূচিটি।  এ আয়োজনে দেশের বাণিজ্যিক খাতের বিভিন্ন কর্তাব্যক্তি, এ খাতে দায়িত্বরত সরকারি প্রতিনিধি এবং মূলধারার উন্নয়ন খাতের নেতৃত্বে যারা আছেন, তারা সম্মিলিত হবেন এবং দেশের আটটি বিভাগে যেসব সমস্যা রয়েছে, সমস্যা সমাধানে যে পরিবর্তনগুলো প্রয়োজন তা নিয়ে আলোচনা করবেন।

চলতি বছরের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’ দিবসে ঢাকায় ‘এ বেটার টুমোরো :সিএসআর সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস’ জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মাধ্যমে উদযাপন করা হবে। সিএসআর অ্যাওয়ার্ড সামনে রেখে ‘সিএসআর সংলাপ’ নামে প্রতি সপ্তাহে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত হচ্ছে আটটি বিভাগীয় সংলাপ। চট্টগ্রাম এই কার্যক্রমের ৩য় বিভাগ, এর আগে খুলনা ও বরিশালে সিএসআর সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর