শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৪৩ পিএম, ২০২১-০২-২২
মহান ভাষা আন্দোলনসহ মুক্তি সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের দেওয়া ফুলে ঢেকে গেছে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার। একুশের প্রথম প্রহরে জনতার সম্মিলনের ঢেউ ছিল ভোরের প্রভাত ফেরিতেও। খালি পায়ে ফুল হাতে বিভিন্ন স্থান থেকে আসা মানুষের মিছিল মিলেছে শহীদ মিনারে।
রোববার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকে আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি শহীদ মিনারে আসেন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষও। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন সহ সংগঠনের নেতারা। হাতে বর্ণমালা, মুখে একুশের গান। অভিভাবকরা নিয়ে এসেছেন শিশুদের। সবার উদ্দেশ্য শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। পুলিশের বাধাও আটকাতে পারেনি কাউকে। করোনা মহামারীর মধ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শহীদ মিনারে সংগঠন থেকে সর্বোচ্চ ৫ জনকে এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুইজনকে একসঙ্গে যেতে নির্দেশনা দেয় সিএমপি। কিন্তু জনতার ঢেউয়ের কাছে সব নিয়ম হয়েছে পরাস্ত। এছাড়া শহীদ মিনার এলাকায় প্রবেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাগ ও সন্দেহজনক কিছু না নিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি একুশে ফেব্রুয়ারি ঘিরে নগরে যান চলাচল নিয়ন্ত্রণ বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষ না হওয়া পর্যন্ত লালদিঘীর পাড় সোনালী ব্যাংক, জহুর হকার্স মার্কেট, আমতল, তিনপুল ও বৌদ্ধ মন্দির থেকে শহীদ মিনার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। সিনেমা প্যালেস সড়কের দিক থেকে পায়ে হেঁটে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রাইফেল ক্লাব সড়ক হয়ে বের হয়ে আসতে হচ্ছে ভাষাপ্রেমীদের।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited