চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বলী খেলা কমিটি নিয়ে বিতর্ক: আওয়ামী লীগের উপদেষ্টা ফরিদকে অবাঞ্ছিত ঘোষণা করল সিএমপি

আওয়ামী লীগের উপদেষ্টার নাম অন্তর্ভুক্তিতে সমালোচনা, নাগরিক সমাজের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের পদক্ষেপ

মুনীর চৌধুরী :    |    ০৬:৫০ পিএম, ২০২৬-০৪-২৩

বলী খেলা কমিটি নিয়ে বিতর্ক: আওয়ামী লীগের উপদেষ্টা ফরিদকে অবাঞ্ছিত ঘোষণা করল সিএমপি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা উদযাপন কমিটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। 

কমিটিতে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা চৌধুরী ফরিদ (স্থানীয়ভাবে ‘ঘি ফরিদ’ নামে পরিচিত)-এর নাম অন্তর্ভুক্ত করাকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন মহলে সমালোচনা চলছে।

সমালোচকদের অভিযোগ, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এমন একজন ব্যক্তিকে ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক আয়োজনের সঙ্গে যুক্ত করা অনাকাঙ্ক্ষিত ও অনৈতিক। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

নাগরিক সমাজের অভিযোগ, পুলিশের পদক্ষেপ

এ প্রেক্ষিতে ‘সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে একদল নাগরিক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের প্রেক্ষিতে সিএমপি কমিশনার কার্যালয় চৌধুরী ফরিদকে মেলা প্রাঙ্গনে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ (Persona Non Grata) হিসেবে ঘোষণা করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি, মেলা চলাকালে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা আইনশৃঙ্খলা ভঙ্গ এড়াতে তাকে সেখানে দেখা গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে।

নাগরিক সমাজের বক্তব্য

নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, “এ ধরনের বিতর্কিত অভিযোগ থাকা ব্যক্তিকে ঐতিহ্যবাহী উৎসবের সঙ্গে যুক্ত করা হলে এর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

ঐতিহ্য ও সংস্কৃতির নামে কোনো বিতর্কিত ব্যক্তিকে প্রশ্রয় দেওয়া গ্রহণযোগ্য নয়।”

কমিটির অবস্থান ও পরবর্তী পদক্ষেপ

এ বিষয়ে বলী খেলা ও বৈশাখী মেলা উদযাপন কমিটির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, বিতর্ক এড়াতে কমিটি বিতর্কৃত  ব্যক্তি ফরিদ এর নাম বাদ দেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত হয়। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে এবার কমিটি গঠন নিয়ে উঠা বিতর্ক আয়োজনের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে।

পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ

সিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কোনো বিতর্কিত ব্যক্তি যাতে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারেন, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।”

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। নেটিজেনরা ঐতিহ্যবাহী আয়োজনকে রাজনৈতিক বা বিতর্কিত স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন।

জনমনে প্রতিক্রিয়া:

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ ও সংস্কৃতিমনা নাগরিকরা। তারা মনে করছেন, মেলাটি কোনো রাজনৈতিক ব্যক্তির প্রভাব বলয়ে না থেকে সাধারণ মানুষের উৎসবে পরিণত হওয়াই কাম্য। 

উল্লেখ্য যে, ১৯০৯ সালে বদরপাতি এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদের উদ্বুদ্ধ করতে এই বলী খেলার প্রবর্তন করেন, যা বর্তমানে চট্টগ্রামের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর