চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সালমানকে তখন আমার একদমই ভালো লাগেনি: আমির

বিনোদন ডেস্ক :    |    ০৪:১৬ পিএম, ২০২২-০১-১৫

সালমানকে তখন আমার একদমই ভালো লাগেনি: আমির

গত তিন দশক ধরে বলিউড মাতিয়ে চলেছেন তিন খান— শাহরুখ, আমির ও সালমান। তিনজনই উপহার দিয়ে গেছেন একের পর এক সুপারহিট সিনেমা।

ক্যারিয়ার নিয়ে একে অপরের তুমুল প্রতিদ্বন্দ্বী হলেও তিনজনের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব। একে অপরের বিপদে এগিয়ে আসেন প্রায়ই। 

তবে সালমানকে নিয়ে একবার বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন আমির খান।  মিস্টার পারফেক্টশনিস্ট জানান, শুরুর দিকে সালমানকে খুবই রূঢ় এবং বিবেচনাহীন বলে মনে হয়েছিল তার কাছে।

যদিও পরে সালমানকে নিয়ে আমিরের ধারণা বদলে যায়। কমেডি ফিল্ম ‘আন্দাজ আপনা আপনা’ -তে একসঙ্গে কাজ করেছিলেন সালমান ও আমির।  সিনেমাটিকে বলিউড ইন্ডাস্ট্রির কালজয়ী কমেডি ফিল্ম বলে আখ্যা দিয়েছেন অনেকে। সিনেমায় প্রতিটি দৃশ্যই ছিল হাস্যরসে ভরপুর, সালমান ও আমিরের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।  

কিন্তু পরে আমির জানালেন, সালমানের সঙ্গে সেই ছবিতে তার কাজের অভিজ্ঞতা খুব সুখকর ছিল না।  ছবি সাফল্য পেলেও তাদের মধ্যকার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল।

কফি উইথ করন শো তে এসে নিজের অসন্তোষের কথা জানিয়ে আমির বলেছিলেন,  ‘সালমানের সঙ্গে ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে কাজ করার অভিজ্ঞতা খুব খারাপ আমার। তখন তাকে আমার একদমই ভালো লাগেনি। আমার ওকে খুবই রূঢ়, অভদ্র এবং অবিবেচক মনে হয়েছিল। সালমনের সঙ্গে কাজের অভিজ্ঞতার পর ওর থেকে দূরত্ব বজায় রাখতে চেয়েছিলাম।’

কিন্তু সময়ের সঙ্গে বলি ভাইজানের প্রতি আমিরের এই ধারণা বদলায়।২০০২ সালে প্রথম স্ত্রী রীনা দত্তের বিবাহবিচ্ছেদের সময় মানসিক অবসাদে ভুগছিলেন আমির। তখন সালমানই তার পাশে দাঁড়ান।  সাহস ও শক্তি জুগিয়েছিলেন।

সে প্রসঙ্গ টেনে ‘পিকে’ খ্যাত তারকা বলেন, ‘আমার জীবনের খুব খারাপ সময়ে সালমান বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। আমার বিবাহবিচ্ছেদ চলছিল তখন। এভাবেই আমাদের বন্ধুত্ব শুরু। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব আরও দৃঢ় হচ্ছে।’

প্রসঙ্গত, এই মুহূর্তে নিজের আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’ নিয়ে ব্যস্ত আমির। চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। অপরদিকে সালমনের ঝুলিতে রয়েছে একাধিক ছবি। তবে সবথেকে বেশি উন্মাদনা রয়েছে ‘টাইগার থ্রি’ নিয়ে। আপাতত ওই ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন বলি সুলতান।

গুঞ্জন রয়েছে, আমিরের ‘লাল সিং চড্ডা’ ছবিতে ক্যামিও চরিত্রে ধরা দেবেন সালমান। সেটি হলে পর্দায় সালমান-আমিরকে আবারও একসঙ্গে দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা
 

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর