চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পরিত্যক্ত অবস্থায় লাখ টাকার টিসিবি’র পণ্য উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৪:০৩ পিএম, ২০২১-০৪-১০

পরিত্যক্ত অবস্থায় লাখ টাকার টিসিবি’র পণ্য উদ্ধার

চলমান লকডাউন পরিস্থিতিতে নিন্ম আয়ের মানুষজন যখন ন্যায্যমূল্যের দ্রব্যাদির জন্য হাহাকার করছে ঠিক এমনি পরিস্থিতিতে রাঙামাটি শহরে লক্ষ টাকার টিসিবি পণ্য উদ্ধার করেছে কোতয়ালী থানার পুলিশ। শনিবার (১০ এপ্রিল) সকালে শহরের স্টেডিয়াম এলাকায় অন্ধকারাচ্ছন্ন এলাকায় স্টেডিয়ামের সিড়ির নীচে পরিত্যক্ত অবস্থায় সয়াবিন তেল, ডাল, চিনি, ছোলা ও পেয়াজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি কোতয়ালী থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।

লকডাউনময় পরিস্থিতিতে টিসিবি পণ্যের জন্য স্থানীয় খেটে খাওয়া মানুষ যখন হন্য হয়ে ঘুরলেও মোট বাসিন্দাদের দুই শতাংশের ভাগ্যে টাকা দিয়েও মেলেনা ন্যায্যমূল্যেও টিসিবি পন্য। এমন পরিস্থিতিতে জনগণের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ন্যায্যমূল্যের টিসিবি পন্য নির্জণ স্থানে কে-বা কাহারা টিসিবি পন্যগুলো মজুদ করে রেখেছিলো তাদের খুঁজে বের করার দাবি জানিয়েছে স্থানীয়রা। এনিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন অনেকেই।

পথচারি মোঃ হানিফ জানিয়েছেন, ভোরের আলো ফোঁটার সাথে সাথেই এখানে টিসিবি লেখা বস্তায় পেয়াজ, চিনি, ডাল, ছৌলা ও সয়াবিন তেল পড়ে থাকতে দেখে অনেকেই সেখান থেকে কিছু কিছু নিয়ে যাচ্ছিলো। কিছুক্ষণের মধ্যে বিষয়টি জানাজানি হলে খেটে খাওয়া লোকজন সেখানে ভিড় জমাতে থাকে। স্টেডিয়াম এলাকার সিড়িঁর নীচ এলাকাটি নির্জন হওয়ায় এখানে রাতের বেলায় টিসিবি পন্যগুলো মজুদ করে পরবর্তীতে সেগুলো অন্যত্র সরিয়ে নিয়ে দোকানদারদের কাছে বিক্রি করে দেওয়ার লক্ষ্য ছিলো সংশ্লিষ্ট্যদের এমন মন্তব্য করে পথচারি হানিফ জানান,হয়তো সকাল হয়ে যাওয়ায় এবং লোকজন চলে আসায় সংশ্লিষ্ট্যরা পণ্যগুলো ফেলে রেখে চলে যায়।

কোতয়ালী থানা পুলিশ সকাল ১০টার সময় ঘটনাস্থলে গিয়ে টিসিবি পন্যগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় দুইশো বোতল দুই লিটার সয়াবিন তেল, ৬ বস্তা ডাল, ৫ বস্তা চিনি, ২ বস্তা ছোলা ও ৪ বস্তা পেয়াঁজ ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানায়, নির্ধারিত মূল্য ৫শ টাকা হাতে নিয়ে আমরা দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে থেকেও সংশ্লিষ্ট্য ডিলার থেকে টিসিবি পণ্য নিতে পারিনা।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানিয়েছেন, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পন্যগুলো উদ্ধার করেছি। তদন্ত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, রাঙামাটি শহরে টিসিবি পন্য বিক্রয়কারি ডিলার জিল্লুল মজুমদার জানিয়েছেন, শনিবার সকালে আমি টিসিবি’র পন্য উদ্ধারের খবরটি পাই। সাথে সাথে আমি গোডাউনে গিয়ে দেখি গেইটের তালা ভাঙ্গা। তিনি জানান, তার গুদাম থেকে উক্ত পন্যগুলো কে-বা কাহারা চুরি করে নিয়ে গেছে। বিষয়টি তিনি কোতয়ালী থানা পুলিশকে অবহিত করেছেন এবং ওসিকে নিয়ে ঘটনাস্থলে গেছেন বলেও জানান। জিল্লুল মজুমদার জানান, গত বৃহস্পতিবার তিনি প্রায় আড়াই লাখ টাকার পন্য চট্টগ্রাম টিসিবি কেন্দ্র থকে ক্রয় করে রাঙামাটিতে এনেছিলেন। আজ শনিবার সেগুলো রাঙামাটি শহরে বিক্রি করার কথা ছিলো।
 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর