শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৯:১৯ পিএম, ২০২১-০৫-২৪
মীরসরাইয়ে ২৩ মে (রবিবার) দুপুরে জোরারগঞ্জ ইউনিয়নের পশ্চিম ভগবতীপুর এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষনের ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে একই গ্রামের জাফর সওদাগরের ছেলে নাজমুল হাসান আরেফিনকে আসামী করে জোরারগঞ্জ থাণায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূএে জানা যায়, তিনি পরিবার নিয়ে পশ্চিম ভগবতীপুর গ্রামের জাফর সওদাগরের বাড়িতে টিনশেডের একটি ঘরে ভাড়া থাকেন। রবিবার সকালে তাঁর মেয়ে ও বৃদ্ধ মাকে ঘরে রেখে তিনি স্ত্রীকে নিয়ে বারইয়ারহাটে অবস্থিত একটি এনজিও থেকে ঋণের টাকা নেওয়ার জন্য যান। দুপুরের দিকে বাড়ীওয়ালার ছেলে অভিযুক্ত আসামী ঘরের কিছু কাজ করে দিতে তাঁর কিশোরী মেয়েকে ডাকতে আসে। এইসময় অভিযুক্ত তাঁর মেয়েকে জোরপূর্বক তাঁদের রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে তিনি স্ত্রীসহ বাড়িতে এসে দেখেন তাঁদের রান্নাঘর ভেতর থেকে বন্ধ। এক পর্যায়ে রান্নাঘরের দরজা খুললে অভিযুক্তকে হাতনাতে ধরা হয় এবং তাঁর মেয়ে ঘটনাটি তাঁদেরকে জানায়। এই বিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কান্তি দে জানান, ধর্ষণের অভিযোগে কিশোরীর পিতা বাদী হয়ে একটি মামলা করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামীকে আটকের চেষ্টা চলছে।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited