শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১১:৪৭ পিএম, ২০২৫-০৮-১৫
এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ
১৪ আগস্ট২০২৫ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলীকদম উপজেলায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বিকেলে আলীকদম বাজারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ মাশুক আহমেদের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মনছুর আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা।
প্রধান অতিথির বক্তব্যে জাবেদ রেজা আওয়ামী লীগের বিরুদ্ধে খুন, গুম, হত্যা ও মিথ্যা মামলার অভিযোগ তুলে সমালোচনা করেন। তিনি বলেন, “তাদের প্রতিশোধ নিতে হবে এবং ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে।” পাশাপাশি তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশের প্রভাবে বর্তমান ‘ফ্যাসিস্ট শাসনব্যবস্থা’ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত। ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, “বিএনপির কোনো নেতাকর্মী যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা বা দলের নাম বিক্রি করে, তাহলে তাদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে উদ্যোগ নিতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার ও আবিদুর রহমান, সদস্য সেলিম রেজা ও আইয়ুব খান। এছাড়াও সাবেক ছাত্র নেতা মোঃ আইয়ুব খাঁন, মোঃ জুলফিকার আলী ভুট্টো, আব্দুল হামিদ, মোঃ জয়নাল আবেদিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আরিফ উল্লাহ ছোট্টু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর, লামা উপজেলা বিএনপির নেতা আইয়ুব আলী ও এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শুরুর আগে পানাবাজার ও বিভিন্ন এলাকা থেকে মিছিল বের হয়ে আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে একত্রিত হয়। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল আলীকদম বাজারের গলিপথ অতিক্রম করে সমাবেশ স্থলে পৌঁছায়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited