শিরোনাম
আনোয়ারা, প্রতিনিধি :: | ০১:৪২ পিএম, ২০২১-১২-১৩
আনোয়ারার পারকি সৈকতে আটকে থাকা ১৯২ মিটার দৈর্ঘ্যের প্রায় ৪০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার জাহাজ ‘ক্রিস্টাল গোল্ড’ কাটতে সময় লাগবে প্রায় তিন মাস।
জাহাজের মালিক মেসার্স ফোর স্টার এন্টারপ্রাইজের একজন পরিচালক মো. আমজাদ হোসেন বলেন, শনিবার (১১ ডিসেম্বর) থেকে জাহাজটি কাটার কাজ শুরু হয়েছে। তিন মাসের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছি। ২০১৭ সালের ৩০ মে ঘূর্ণিঝড় মোরা’র তাণ্ডবে বন্দরের বহির্নোঙর থেকে জাহাজটি সরে গিয়ে পারকি সমুদ্র সৈকতের চরে আটকা পড়ে। জাহাজের মালিক ছিল ক্রিস্টাল গ্রুপ। কিন্তু ব্যাংক ঋণ এবং নাবিকদের বেতন জটিলতায় জাহাজটি ১১ কোটি টাকায় নিলামে কিনে নেয় ফোর স্টার এন্টারপ্রাইজ।
জানা গেছে, ২০১৯ সালের ৬ জানুয়ারি সৈকতে অনুমতি ছাড়া মেয়াদোত্তীর্ণ জাহাজটি কাটার অভিযোগে ফোর স্টার এন্টারপ্রাইজকে দুই কোটি টাকা জরিমানা করে পরিবেশ অধিদফতর। জাহাজ কাটার কারণে এক হাজার ৪৯১ শতাংশ সৈকতের জীববৈচিত্র্য নষ্ট এবং সামুদ্রিক জীব ধ্বংস হয় বলেও জানায় পরিবেশ অধিদফতর। জরিমানা পরিশোধ সাপেক্ষে ৩২টি শর্ত মেনে জাহাজ কাটার অনুমতি দেওয়া হয়। কিন্তু ফোর স্টার এন্টারপ্রাইজ উচ্চ আদালতে আপিল করে। উচ্চ আদালত আবেদনটি খারিজ করে আদেশ দিয়েছেন।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুফিদুল আলম বলেন, ২ কোটি টাকা জরিমানা পরিশোধ করায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নিয়ে জাহাজটি কাটা হচ্ছে। গত ১৮ নভেম্বর এটি কাটার অনুমতি দেওয়া হয়েছে।
সরেজমিন দেখা গেছে, ‘ক্রিস্টাল গোল্ড’ জাহাজটির পাশে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটি কাটা হচ্ছে। শ্রমিকরা জানান, পর্যটকরা জাহাজ কাটা দেখতে আসছেন। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাদের তাদের নিরাপত্তায় চারপাশে বেষ্টনী দেওয়া হয়েছে।
দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব বলেন, পরিবেশ অধিদফরের ছাড়পত্র নিয়ে জাহাজটি কাটা হচ্ছে। জাহাজের ৭০টি পয়েন্ট থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মালয়েশিয়ার ল্যাবে পাঠানো হয়। এতে দেখা গেছে, ক্ষতিকর উপাদানগুলো নেই। তেল ও রং নিঃসরণ রোধে ড্রাম বসানো হয়েছে।
স্থানীয়রা জানান, জাহাজটির কারণে জোয়ারের সময় সাগরের স্রোত পরিবর্তন হয়ে উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে। জাহাজটির আশপাশে বালি জমে গেছে। দূর-দূরান্ত থেকে জাহাজটি দেখার জন্য পর্যটকরা পারকি সৈকতে ভিড় জমাতেন।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited