শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৪৮ পিএম, ২০২১-০২-২২
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা ও কাস্টম হাউজের কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে আরব আমিরাতের আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের বিজি১২৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটি ল্যান্ড করার পরপরই তল্লাশি শুরু করে কাস্টমস গোয়েন্দারা। সেখান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রোকসানা আক্তার বলেন, ফ্লাইটে সিটের পেছনের প্যানেলের মধ্য থেকে টেপ মোড়ানো অবস্থায় ১৫০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সব স্বর্ণবারের ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited