শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৮ পিএম, ২০২৬-০৪-১৩
নগরীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ডিসি হিল ও সিআরবি এলাকায় যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় সব ধরনের যানবাহন চলাচল সীমিত রাখা হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পহেলা বৈশাখের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে। দর্শনার্থীদের নিরাপদ ও সুষ্ঠু চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিসি হিলকেন্দ্রিক হিল (নজরুল স্কয়ার) এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে নগরীর লাভ লেইন (নুর আহম্মদ সড়কের মাথা), চেরাগী পাহাড়, এনায়েত বাজার মোড় এবং বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) মোড়ে রোড ব্লক বসানো হবে। এসব পয়েন্ট থেকে যানবাহন ডাইভারশন দেওয়া হবে।
ফলে ডিসি হিলমুখী সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
এদিকে একইভাবে সিআরবি শিরিষতলা এলাকায় আটমার্সিং, ফ্রান্সিস রোড, কাঠের বাংলো ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ে রোড ব্লক স্থাপন করা হবে।
এসব স্থান থেকেও যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে। এতে সিআরবি অভিমুখে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited