চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চান্দগাঁওতে মা-ছেলেকে খুন: এক সপ্তাহেও আসামি ফারুক ধরা পড়েনি

স্টাফ রিপোর্টার :    |    ০২:৩১ পিএম, ২০২০-০৮-২৯

চান্দগাঁওতে মা-ছেলেকে খুন: এক সপ্তাহেও আসামি ফারুক ধরা পড়েনি

নগরে মা ও ছেলে হত্যার ছয় দিন পার হলেও সন্দেহভাজন আসামি ফারুককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। একমাত্র আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মামলার বাদী নিহত গুলনাহার বেগমের কিশোরী মেয়ে ময়ূরী। তবে পুলিশের দাবি, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
গত ২৪ আগস্ট রাতে নগরের চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকার রমজান আলী সেরেস্তাদার বাড়ির গোলাম মহিউদ্দিন বাবুলের দুই কক্ষের একটি ভাড়া বাসা থেকে ৩৫ বছর বয়সী গুলনাহার বেগম এবং তার ছেলে আট বছর বয়সী রিফাতের লাশ উদ্ধার করে পুলিশ। নগরের বহদ্দারহাট কসাইপাড়ার বাসিন্দা মো. সিরাজের ছেলে ফারুক গুলনাহার বেগমের বাসায় ‘পেয়িং গেস্ট’ হিসেবে থাকতেন।
এ প্রসঙ্গে চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, ‘আসামিকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে। তদন্ত কার্যক্রমও অব্যাহত আছে। আশা করছি, শিগগির কোনো খবর দিতে পারব।
রিফাত ও ময়ূরীকে নিয়ে পাঠানিয়াগোদার ওই বাসায় থাকতেন গুলনাহার বেগম। পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি ফারুককে নিজের ভাই পরিচয় দিয়ে বাসাটি গত ফেব্রুয়ারি মাসে ভাড়া নেন তিনি। ১৪ বছর বয়সী ময়ূরী পোশাক কারখানায় চাকরি করে। সেও বাসায় নাস্তা তৈরি করত, যা দোকানে সরবরাহ করতেন ফারুক। ২৪ আগস্ট রাতে কর্মস্থল থেকে ফিরে বাসার বাথরুম এবং বেসিনে মা ও ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখে ময়ূরী। পরদিন পলাতক ফারুকের নাম উল্লেখ করে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে চান্দগাঁও থানায় হত্যা মামলা করে সে।
ময়ূরী বলে, ‘পুলিশ তো ফারুককে ধরছে না। আমার তো আর কেউ নেই। তাকে ধরে ফাঁসি দেওয়া হোক।’
সে আরো বলে, ‘পাঁচ বছর ধরে আমাদের সঙ্গে থাকত ফারুক। টাকা-পয়সা নিয়ে মায়ের সঙ্গে ফারুকের বিভিন্ন সময় ঝগড়া হতো। এ সময় ফারুক বলত আমাদের খুন করবে।
গুলনাহারের ছোট বোন বিলাপ করতে করতে বলে, ‘পুলিশ শুধু আমাদের থানায় যেতে বলে। কিন্তু খুনিকে ধরার কোনো নাম নেই। ‘
নগর পুলিশের উত্তর বিভাগের এক কর্মকর্তা বলেন, মা ও ছেলে হত্যাকাণ্ডে ফারুককেই খুনি হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে চেষ্টার কোনো ত্রুটি নেই। তবে শিগগির তাকে গ্রেফতারে আশাবাদী এই পুলিশ কর্মকর্তা।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর