চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মাস্ক না পরে পতেঙ্গা সী বীচে জরিমানা খেল ৩০ জন

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩১ পিএম, ২০২১-০৩-২০

মাস্ক না পরে পতেঙ্গা সী বীচে জরিমানা খেল ৩০ জন

মাস্ক পরিধান না করে পতেঙ্গা সী বিচে এসে জরিমানা দিলেন ৩০ জন বিনোদন প্রেমী। স্বাস্থ্য বিধি না মানায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে শনিবার (২০ মার্চ) বিকাল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, আশরাফুল আলম ও গালিব চৌধুরী।

উমর ফারুক বলেন, ‘চট্টগ্রামে বিনোদন কেন্দ্রগুলোতে ছুটির দিনে উপচেপড়া ভীড় হচ্ছে। যেহেতু করোনার সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি মৃত্যুর হারও বাড়ছে, তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে তিনজন ম্যাজিস্ট্রেট অভিযানে এসে মানুষকে সচেতন করার লক্ষ্যে মাস্ক বিতরণ করেছেন। অবহেলায় মাস্ক না থাকার কারণে অভিযানে ৩০জনকে সাড়ে চার হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।’

‘আজকে থেকে মাইকিং করে বিনোদন কেন্দ্রগুলোতে আসতে জনগণকে নিরুৎসাহিত করা হচ্ছে। পতেঙ্গা সী বীচেও মানুষকে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। সবাই যাতে মাস্ক পরিধান করে, সে জন্যে আমরা মানুষকে সচেতন করার লক্ষ্যে উদ্বুদ্ধ করছি ও মাস্ক বিতরণ করছি। করোনা সংক্রমণ রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর