শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৮:৫৫ পিএম, ২০২১-০৯-২৬
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) ৭৫ লাখ মানুষকে টিকা দেয়া হবে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এবিষয়ে মীরসরাই উপজেলা ইপিআই কর্মকর্তা মোঃ কবির হোসাইন জানান, দেশব্যাপী করোনার টিকাদানের বিশেষ ক্যাম্পেইন উপলক্ষে মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভার ৪ থেকে ৯নং ওয়ার্ডের ১২০০ থেকে ১৫০০ জনের অধিক রেজিস্টেশন করা নাগরিকদের সিনোফার্মের ১ম ডোজ করোনার টিকা প্রদান করা হবে। তবে রেজিস্টেশন ছাড়া কাউকে ভ্যাকসিন প্রদান করা হবে না। মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তানগর হাসপাতাল কর্তৃপক্ষ যেসব নির্দিষ্ট টিকাদান কেন্দ্র নাম প্রকাশ করেছে সেগুলো হলো, ১নং ইউপি করের হাট কে,এম উচ্চ বিদ্যালয়, ২নং ইউপি বারইয়ার হাট বালিকা উচ্চ বিদ্যালয়, ৩নং ইউপি জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, ৪নং ইউপি ধুম ইউনিয়ন পরিষদ, ৫নং ইউপি ওসমানপুর উচ্চ বিদ্যালয়, ৬নং ইউপি ইছাখালী ইউনিয়ন পরিষদ, ৭নং ইউপি ওয়াহেদুন নেছা উচ্চ বিদ্যালয়, ৮নং ইউপি দূর্গাপুর ইউনিয়ন পরিষদ, ৯নং ইউপি মীরসরাই ইউনিয়ন পরিষদ, ১০নং ইউপি মিঠানালা ইউনিয়ন পরিষদ, ১১নং ইউপি মঘাদিয়া ইউনিয়ন পরিষদ, ১২নং ইউপি খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়, ১৩নং ইউপি মায়ানী ইউনিয়ন পরিষদ, ১৪নং ইউপি হাইতকান্দি ইউনিয়ন পরিষদ, ১৫নং ইউপি সরকার হাট এন,আর উচ্চ বিদ্যালয়, ১৬নং ইউপি ডোমখালী প্রাথমিক বিদ্যালয়, মীরসরাই পৌরসভা কার্যালয় ও বারইয়ারহাট পৌরসভা কার্যালয়। সকাল ৯টা থেকে বিকাল ৩টার ভিতরে স্ব স্ব কেন্দ্রে এসে সম্মানিত নাগরিকদের করোনা টিকা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতাল কর্তৃপক্ষ।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited