শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০২:০২ পিএম, ২০২২-০৩-১৫
মৌসুমের শুরু থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে দাপট দেখাচ্ছিল ম্যানচেস্টার সিটি। তবে মাঝ পথে এসে খেই হারিয়ে ফেলছে পেপ গার্দিওলার শিষ্যরা।
আর সেই সুযোগে লিগের আরেক জায়ান্ট লিভারপুল বেশ এগিয়ে এসেছে। আর ম্যানসিটি নিজেদের সর্বশেষ ম্যাচে ড্র করে শিরোপা লড়াই জমিয়ে তুললো।
ক্রিস্টাল প্যালেসের মাঠে গোলশূন্য ড্র করেছে সিটিজেনরা। ফলে এবার দলটি আরেকটি সুযোগ দিল সালাহ-মানেদের।
এই ড্রয়ের ফলে ২৯ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট দাঁড়িয়েছে ৭০। এক ম্যাচ কম খেলা লিভারপুলের সংগ্রহ ৬৬ পয়েন্ট। আগামী ম্যাচে লিভারপুল জিতলেই ব্যবধান কমে আসবে ১-এ।
সামনের ম্যাচটি জেতা লিভারপুলের জন্য সহজ হওয়ার কথা নয়। কেননা লিভারপুলকে খেলতে হবে আর্সেনালের বিপক্ষে, আর্সেনালের মাঠে। এরপর ১০ এপ্রিল ম্যানসিটি ও লিভারপুলের মধ্যকার ম্যাচ রয়েছে। সেই ম্যাচেই লিগ শিরোপা অনেকটা নিশ্চিত হয়ে যাবে।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited