চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাউজান পৌরসভার বাজেট ঘোষণা

রাউজান প্রতিনিধি :    |    ০৪:৪১ পিএম, ২০২২-০৮-০১

রাউজান পৌরসভার বাজেট ঘোষণা

রাউজান পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ১শত ৩২কোটি ৯০ লাখ ৭২ হাজার ২৬৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার ( ১ আগস্ট) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।ঘোষিত এই বাজেটে পৌরসভার রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১২ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ২৪৮ টাকা। সরকার কর্তৃক উন্নয়ন সহায়তা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো, জলবায়ু ট্রাস্টসহ সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা খাতে আয় ধরা হয়েছে ১১৯ কোটি ১২ লাখ ২৪ হাজার ৯৩১ টাকা। মূলধন হিসেবে আয় ধরা হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৮৬ হাজার ৮৪ টাকাসহ মোট আয় ধরা হয়েছে ১৩২ কোটি ৯০ লাখ ৭৩ হাজার ২৬৩টাকা। রাজস্ব খাতে ৮ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা,জলবায়ু ট্রাস্টসহ উন্নয়ন খাতে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১০৩ কোটি ৫৮লাখ টাকা, মূলধন খাতে ১০লাখসহ মোট ব্যয় ধরা হয়েছে ১১১ কোটি ৮১ লাখ ৭০ হাজার টাকা।রাজস্ব খাতে সমাপনী স্থিতি দেখানো হয়েছে ২১কোটি ৯ লাখ ২ হাজার ২৬৩ হাজার টাকা। 

উন্নয়ন, জলবায়ু পরিবর্তন,গুরুত্বপূর্ণ নগর অবকাঠামোকে ডেল্টা প্ল্যান, বর্জ্য থেকে জ্বালানী ও সামগ্রী নিমাণ প্ল্যান্টকে গুরুত্ব দিয়ে প্রস্তাবিত বাজেট প্রণয়ণ করা হয়েছে বলে জানিয়েছেন জমির উদ্দিন পারভেজ।তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রাম হবে শহর’ ভিশন বাস্তবায়ন, পরিস্কার-পরিচ্ছন্ন, মডেল ও সমৃদ্ধ পৌরসভা গড়তে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।আয়োজিত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।বক্তব্য রাখেন সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, রাউজান পৌরসভার দ্বিতীয় প্যনেল মেয়র অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর জানে আলম জনি,আজাদ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সাকুর মিয়া, মহিলা কাউন্সিলর নাছিমা আকতার, জেবুন্নেসা, জান্নাতুল ফেরদৌস ডলি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, বর্তমান সভাপতি শফিউল আলম,সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা,সাংগঠনিক সম্পাদক এম. কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান,সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমূখ। আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় এসময় ব্যবসায়ী, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সুস্বাস্থ্যসহ দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মতিন।   

রিটেলেড নিউজ

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর