চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সরকার অনুমোদিত ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর চট্টগ্রাম জেলা সভাপতি কামারুদ্দীন, সম্পাদক অরূপ চন্দ্র

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৩০ পিএম, ২০২৬-০৭-০৪

সরকার অনুমোদিত ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর চট্টগ্রাম জেলা সভাপতি কামারুদ্দীন, সম্পাদক অরূপ চন্দ্র

চট্টগ্রামের গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ ও অধিকার আদায়ের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত (রেজি নং এস-১৪৫১৭) দেশের শীর্ষস্থানীয় ঐতিহ্যবাহী সংগঠন ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ২২ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম জেলা কমিটি এবং উপদেষ্টা মণ্ডলী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই নতুন কমিটিতে দৈনিক দিনকাল-এর চন্দনাইশ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ কামারুদ্দীন সভাপতি এবং বিশিষ্ট ক্রাইম রিপোর্টার অরূপ চন্দ্র সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।


সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেনের স্বাক্ষরে এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সাথে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব ও দৈনিক বঙ্গ সংবাদ-এর সম্পাদক জনাব মির্জা মহিবুল হাছানের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় এই কমিটি মাঠপর্যায়ে তাদের সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে যাচ্ছে।
নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ কামারুদ্দীন চন্দনাইশসহ সমগ্র চট্টগ্রাম অঞ্চলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এক পরিচিত ও গ্রহণযোগ্য মুখ।

অন্যদিকে, সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া অরূপ চন্দ্র একাধারে দৈনিক বাংলাদেশ সমাচার-এর স্পেশাল ক্রাইম রিপোর্টার (চট্টগ্রাম বিভাগ) এবং দৈনিক বাংলাদেশ ডায়েরি-এর স্পেশাল করেসপন্ডেন্ট রিপোর্টার (চট্টগ্রাম বিভাগ) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি জাতীয় ক্রাইম রিপোর্ট সোসাইটির বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক পদেও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

মাঠপর্যায়ের সাংবাদিকতায় এবং সাংগঠনিক অঙ্গনে এই দুই শীর্ষ  সাংবাদিকতা দীর্ঘ অভিজ্ঞতা ও দ্বৈত শক্তিশালী নেতৃত্ব চট্টগ্রাম জেলা কমিটিকে অত্যন্ত সুসংহত ও গতিশীল করবে বলে মনে করছেন সাধারণ সংবাদকর্মীরা।


কমিটির শীর্ষ এই দুই নেতা এক যৌথ বিবৃতিতে জানান, "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এই বৃহৎ সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে তৃণমূল ও জেলা পর্যায়ের সাংবাদিকদের সার্বিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা। পেশাগত দায়িত্ব পালনকালে কোনো গণমাধ্যমকর্মী যেন অন্যায়ভাবে হয়রানি বা হেনস্থার শিকার না হন, সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আমরা দুজন সেই অধিকার আদায়ে সর্বদা রাজপথে ও টেবিলে অগ্রণী ভূমিকা পালন করব।"


উল্লেখ্য, ঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে মো: তৈয়ব চৌধুরী ও এম হান্নান রহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে মো: ওসমান হারুন চৌধুরী, কোষাধ্যক্ষ পদে মো: নাছির হাওলাদার এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে মাসিক অপরাজেয় বাংলাদেশ-এর মো: সাইদুল করিম খানসহ মোট ২২ জন গণমাধ্যমকর্মী বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব লাভ করেছেন। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহদাত হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকতসহ ৪ বিশিষ্ট ব্যক্তিত্বকে কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য করা হয়েছে।


কেন্দ্রীয় নেতৃত্ব গভীর আশাবাদ ব্যক্ত করেছেন যে, সভাপতি মোহাম্মদ কামারুদ্দীন ও সাধারণ সম্পাদক অরূপ চন্দ্রের হাত ধরে চট্টগ্রাম বিভাগে সাংবাদিকদের ঐক্য, পেশাগত মান উন্নয়ন ও কল্যাণমুখী কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে যাবে।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর