চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বোয়ালখালী গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বোয়ালখালী প্রতিনিধি :    |    ০৭:১৯ পিএম, ২০২৫-০৯-০৯

বোয়ালখালী গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বোয়ালখালী  উপজেলা গ্রাম  আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গরবার(৯ সেপ্টেম্বর)  বিকাল ৪টায় ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ'র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এ সভা উপজেলা  গ্রাম আদালত সমন্বয়কারী আঁখি বড়ুয়ার  সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন- কমিটির  সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা  পিপলু চন্দ্র নাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  সোনিয়া সোফি,গণমাধ্যম প্রতিনিধি অধীর বড়ুয়া। এ সভায় সদস্য সচিব পিপলু চন্দ্র নাথ বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তির প্ল্যাটফরম গ্রাম আদালত। ব্যাপক প্রচারণা,মটিভেশন ও দৃষ্টান্তমূলক সফলতার গল্প গ্রাম আদালতে ইতিবাচক প্রভাব ফেলবে।

সভাপতির  বক্তব‍্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিশেষত নারী ও পিছিয়ে পড়া মানুষদের ন‍্যায় বিচার প্রাপ্তির জন‍্য সরকার গ্রাম আদালতের মাধ‍্যমে বিচারিক সেবা চালু করেছেন। গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।  স্থানীয়ভাবে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের এ সেবা নিশ্চিত করার কাজটি করছে ইউনিয়ন পরিষদ। পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সেবা নিশ্চিতকরণে বড় ভূমিকা পালন করতে হবে। এ সেবার কথা যাতে জন মানুষের কাছে পৌঁছায় তার জন্য দরকার ব্যাপক প্রচারণা। তাই প্রচারণার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহন করা দরকার।   

তিনি আরো বলেন- গ্রাম আদালতের প্রচারণার জন্য মাইকিং, ওয়ার্ড সভা, দেয়াল লিখন, ফেস্টুন তৈরী করে জন সমাগম হয় এমন স্থানে পেস্টিং করার বিষয়ে মন্তব‍্য করেন।

সভায় বোয়ালখালী উপজেলার ৯টি ইউনিয়নে গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তির গত ৪ মাসের তথ‍্য উপস্থাপন করা হয়। প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে বিদ‍্যমান চ‍্যালেঞ্জ সমূহ উপস্থাপন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার ৯টি ইউনিয়নে নিয়মিত মামলা গ্রহণ ও নিস্পত্তির মাধ‍্যমে গ্রাম আদালত চালু রাখার তাগিদ দেন। গ্রামের মানুষ যাতে বিচারিক সেবা পেতে কোন ধরণের অসুবিধায় না পড়ে তা নিশ্চিত করার জন‍্য নির্দেশনা প্রদান করেন।  সভায়  উপজেলার ৯টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ,চেয়ারম্যান/ প্যানেল চেয়ারম্যান/ গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর