চট্টগ্রাম   রবিবার, ১১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার :    |    ০৫:৫৯ পিএম, ২০২৬-০৮-২৫

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জোবাইদা কাদের চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির অধ্যক্ষ জাকারিয়া খালেদ।

পত্রিকাটির সিনিয়র স্টাফ রিপোর্টার কে এম আলী হাসানের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য দেন দৈনিক আমাদের চট্টগ্রামের বার্তা সম্পাদক আ ন ম তাজওয়ার আলম, মুসলিম লীগ নেতা মোহাম্মদ হামিম নাজমী, মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা হারুন, চট্টবাণীর সম্পাদক নুরুল কবির, সাংবাদিক শাহজালালসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে জোবাইদা কাদের চৌধুরী বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবন ও কর্মে রয়েছে শান্তি, ন্যায়, মানবতা ও ভ্রাতৃত্বের অনন্য শিক্ষা। ব্যক্তি ও সমাজজীবনে এসব আদর্শ বাস্তবায়ন করতে পারলেই সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সম্ভব।
প্রধান আলোচক অধ্যক্ষ জাকারিয়া খালেদ বলেন, মহানবী (সা.)-এর সীরাত শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য পথনির্দেশনা। তিনি সত্য, ন্যায়, সাম্য, সহনশীলতা ও মানবিকতার যে শিক্ষা দিয়ে গেছেন, তা বর্তমান অস্থির সময়ে আরও বেশি প্রাসঙ্গিক। সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের বিকল্প নেই।

তিনি বলেন, নতুন প্রজন্মকে মহানবী (সা.)-এর জীবন ও চরিত্র সম্পর্কে জানাতে হবে। শুধু আলোচনা ও আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে তাঁর শিক্ষা ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে।
বার্তা সম্পাদক আ ন ম তাজওয়ার আলম বলেন, মহানবী (সা.)-এর জীবন মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত। সত্য, ন্যায় ও মানবতার পক্ষে গণমাধ্যমেরও দায়িত্বশীল ভূমিকা রয়েছে। তাঁর শান্তি ও মানবতার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মুসলিম লীগ নেতা হামিদ নিজামী বলেন, মহানবী (সা.)-এর আগমন মানবতার জন্য এক অনন্য নিয়ামত। তাঁর আদর্শ অনুসরণ করলে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, অন্যায় ও বৈষম্য দূর করা সম্ভব।

মাওলানা নুর মোহাম্মদ ও মাওলানা হারুন মহানবী (সা.)-এর সীরাত পাঠ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী (সা.)-এর জীবন থেকে শিক্ষা নিয়ে পরিবার ও সমাজে নৈতিকতা, সৌহার্দ্য ও মানবিকতা প্রতিষ্ঠা করতে হবে।

চট্টবাণীর সম্পাদক নুরুল কবির বলেন, মহানবী (সা.)-এর জীবন মানবতার জন্য পূর্ণাঙ্গ আদর্শ। তাঁর শিক্ষা অনুসরণ করলে সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

সাংবাদিক শাহজালালসহ অন্যান্য বক্তাও মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ এবং তাঁর শিক্ষা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) শুধু আনুষ্ঠানিকভাবে উদ্‌যাপনের বিষয় নয়; মহানবী (সা.)-এর আদর্শকে জীবনে ধারণ করারও উপলক্ষ। তাঁর দেখানো পথে চললে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ন্যায়, শান্তি ও মানবিকতা প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠান শেষে দামপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হারুন দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

রিটেলেড নিউজ

র‍্যাব থেকে এসআরবি: নাম বদলের আড়ালে কী বদলাচ্ছে?

র‍্যাব থেকে এসআরবি: নাম বদলের আড়ালে কী বদলাচ্ছে?

আবদুল্লাহ মজুমদার : : একটি বাহিনীর নাম বদলানো যায়, বদলানো যায় পোশাক ও প্রতীকও। কিন্তু বদলানো যায় কি তার কর্মসংস্কৃতি, ক্à¦...বিস্তারিত


ষোলো বছরেও শেষ হয়নি একটি ফাইলের অপেক্ষা

ষোলো বছরেও শেষ হয়নি একটি ফাইলের অপেক্ষা

আবদুল্লাহ মজুমদার : :  আবদুল্লাহ মজুমদার একজন শিক্ষক ১৬ বছর ধরে অপেক্ষা করছেন। কোনো পদোন্নতির জন্য নয়, বিশেষ কোনো সুবà...বিস্তারিত


বিশ্বসেরা ২ শতাংশ গবেষকদের তালিকায় চবির ৭ শিক্ষক

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকদের তালিকায় চবির ৭ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা &ls...বিস্তারিত


চুয়েটে নতুন উপাচার্য আসার খবরে ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের অবস্থান

চুয়েটে নতুন উপাচার্য আসার খবরে ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের অবস্থান

মুনীর চৌধুরী : : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এখনও কাটেনি অচলাবস্থা। বৃহস্পতিবার (৮ অক্টো...বিস্তারিত


চাঁদাবাজি-ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

চাঁদাবাজি-ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

আমাদের ডেস্ক : : নগরের কোতোয়ালী থানায় দায়ের হওয়া চাঁদাবাজি ও ছিনতাই মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মো.হৃদয়কে (২৭)...বিস্তারিত


চট্টগ্রাম বন্দরের তথ্য, ছবি ও ভিডিও প্রকাশে বিধিনিষেধ কেন

চট্টগ্রাম বন্দরের তথ্য, ছবি ও ভিডিও প্রকাশে বিধিনিষেধ কেন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি গণমাধ্যমে বন্দরের &...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর