শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩২ পিএম, ২০২০-১০-২১
মাদক মামলায় সাজা হওয়ার পর চার বছর ধরে পলাতক থাকা আসামিকে গ্রেফতার করতে অভিনব কৌশল অবলম্বন করেছে পুলিশ। রিকশা চালক সেজে পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পতেঙ্গা থানাধীন কাটগড় এলাকা থেকে গ্রেফতারের পর মঙ্গলবার (২০ অক্টোবর) ওই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার আসামির নাম আবু বক্কর ছিদ্দিক মামুন (৪০)। তিনি নগরের কোতোয়ালী থানাধীন ঘাটফরহাদবেগ হাজী হাকিম আলী বাড়ির রফিকুল ইসলামের ছেলে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আবু বক্কর ছিদ্দিক মামুন মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। ওই বছরের নভেম্বরে তিনি বাকলিয়া থানা পুলিশের হাতে মাদকসহ গ্রেফতার হন। ২০১৭ সালের জানুয়ারি মাসে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই রায়ে তাকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন আদালত। এ রায় ঘোষণার আগ থেকেই মামুন পলাতক ছিলেন। ওসি জানান, মামুনের বাসার ঠিকানা অনুযায়ী সাজা পরোয়ানা পাঠানো হয় কোতোয়ালী থানায়। এর পর থেকে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। মামুন নানা কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited