শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:০১ পিএম, ২০২০-১০-২১
নগরীর পতেঙ্গায় পাঁচ বছরবয়সী এক ছেলে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- মাকসুদুর রহমান (২৪) ও মামুনুর রশিদ (৩২)। দুজনেরই বাড়ি ফেনীতে। তারা মাদ্রাসা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। পতেঙ্গা মুসলিমাবাদের জমিয়তুল মদিনা এবতেদায়ি মাদ্রাসার এই দুই শিক্ষককে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। পতেঙ্গা থানার ওসি জোবাইর সৈয়দ বলেন, সোমবার রাতে পাশের বাসার ওই শিশুকে ফুঁসলিয়ে মাদ্রাসার অফিসকক্ষে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করেন শিক্ষক মাকসুদুর রহমান। তাকে অপর শিক্ষক মামুনুর রশিদ সহায়তা করেছেন। “পরে ওই শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে মঙ্গলবার সকালে ওই মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।’’ এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited