শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৩ পিএম, ২০২৬-০২-১৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান। বিজয়ী হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর একেএম ফজলুল হকের অফিসে গেলেন আবু সুফিয়ান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর ন্যাশনাল হাসপাতালে ফজলুল হকের অফিসে যান আবু সুফিয়ান। এসময় জামায়াত প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, ‘রাজনীতি ও ভোটের মাাঠে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা থাকবে। দিনশেষে আমরা সবাই এক দেশের জন্য। সবাইকে নিয়ে আমার দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোতোয়ালি-বাকলিয়া আসন থেকে বিএনপির আবু সুফিয়ান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট। প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. এ কে এম ফজলুল হক পেয়েছেন ৫৩ হাজার ৮০৭ ভোট। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ, চট্টগ্রাম আদালত, সরকারি বিভিন্ন দপ্তরের অফিস ও চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে চট্টগ্রাম-৯ আসনটি চট্টগ্রামের মর্যাদাপূর্ণ আসন হিসেবে পরিচিতি। প্রচলিত আছে, এই আসনটিতে যে দল জিতে তারা সরকার গঠন করে। এই আসন থেকে যিনি সংসদ সদস্য নির্বাচিত হন তিনি মন্ত্রিপরিষদে স্থান পান। এবারও তার ব্যতিক্রম হয়নি। এখন সংসদ সদস্য আবু সুফিয়ান মন্ত্রিপরিষদে স্থান পাচ্ছে কি-না সেটি নিয়ে চলছে জোর গুঞ্জন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited