শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:০০ পিএম, ২০২৬-০৭-০৬
চট্টগ্রাম নগরীর চকবাজার ডিসি রোডে এম এম প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের নতুন আবাসন প্রকল্প ‘এম এম রহমান খানম’-এর উদ্বোধন উপলক্ষে সোমবার (৬ জুলাই) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম. এ. মালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এম প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. রায়হানুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “এই ভবনটির জমি আমার পৈতৃক সম্পত্তি। প্রকল্পটি যারা ডেভেলপ করছেন, তারা আমার বাবা-মায়ের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এর নাম রেখেছেন ‘রহমান খানম’। ‘রহমান’ আমার বাবার নাম এবং ‘খানম’ আমার মায়ের নাম। এভাবে তাঁদের নামকে স্মরণীয় করে রাখায় আমি সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর সব ধরনের নীতিমালা ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। শুধু এ প্রকল্প নয়, নগরীর সব নতুন ভবন নির্মাণের ক্ষেত্রেই এমন পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে অন্য কারও দুর্ভোগ সৃষ্টি না হয় এবং জলাবদ্ধতার মতো সমস্যা বাড়ে না। একটি নিরাপদ, পরিকল্পিত ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ডা. হাফিজুল ইসলাম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর হোসেন এবং দৈনিক চাটগাঁর চোখ পত্রিকার সম্পাদক একেএম জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে নতুন প্রকল্পের সফলতা, প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited