চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে ড্যাপে অবৈধ নিয়োগ বাণিজ্য!

কর্মচারীদের মধ্যে ক্ষোভ, অভিযুক্ত কর্মকর্তার অপসারণ দাবি

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:০৯ পিএম, ২০২৬-০৪-০৬

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে ড্যাপে অবৈধ নিয়োগ বাণিজ্য!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)-এ প্রশাসনিক দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে অবৈধভাবে শ্রমিক নিয়োগ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।


অভিযোগ সূত্রে জানা যায়, এরশাদ নামের এক বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে ডিএপিএফসিএলের ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান (প্রশাসন) মোহাম্মদ আলমগীর জলিলের সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে এক শ্রমিককে নিয়োগ দেন। বিষয়টি জানাজানি হলে প্রতিষ্ঠানের ভেতরে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। নেতার নাম ভাঙিয়ে অবৈধভাবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে গত ৫ এপ্রিল (রবিবার) ক্ষুব্ধ লোকজন প্রতিষ্ঠানটির যানবাহন তল্লাশি চালায় এবং আলমগীর জলিলকে খুঁজতে থাকে। যদিও এ সময় তাকে পাওয়া যায়নি।

ডিএপিএফসিএলের একাধিক কর্মকর্তা ও কর্মচারী অভিযোগ করেন, আলমগীর জলিল দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত।তারা জানান, তিনি একসময় ছাত্রলীগের প্রভাবশালী কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীতে চাকরিতে যোগ দেওয়ার পর ঘুষ ও অনিয়মের মাধ্যমে বিভিন্ন ব্যবসা এবং শ্রমিক নিয়োগ বাণিজ্যে জড়িয়ে পড়েন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এই অনিয়মের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত আলমগীর জলিলের অপসারণ দাবি করেছেন। তারা বলেন, অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে এবং কর্মপরিবেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে।

এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও ডিএপিএফসিএলের ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান (প্রশাসন) মোহাম্মদ আলমগীর জলিলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর