চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

লামায় কোয়ান্টামের বৃদ্ধাশ্রমের জায়গা নিয়ে সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ, অবরুদ্ধদের উদ্ধারে সেনা-পুলিশ

লামা প্রতিনিধি :    |    ০৮:৪৬ পিএম, ২০২৬-০৬-২১

লামায় কোয়ান্টামের বৃদ্ধাশ্রমের জায়গা নিয়ে সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ, অবরুদ্ধদের উদ্ধারে সেনা-পুলিশ

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে কোয়ান্টাম ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা নির্ধারণ ও মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জায়গা সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের জন্য ডাকা সালিশি বৈঠকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার পর ক্ষুব্ধ জনতার হাতে কোয়ান্টাম কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার  উপজেলার সরই ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরই ইউনিয়নে কোয়ান্টাম ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা ও মালিকানা নিয়ে স্থানীয় আবদুল গফুর ম্যানেজার ও তার লোকজনের সাথে কোয়ান্টাম কর্তৃপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উভয় পক্ষের বৈধ দলিলপত্র যাচাইয়ের জন্য একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশনের ইনচার্জ আসাদুল ইসলাম অভিযোগ করেন, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী উভয় পক্ষের বৈধ কাগজপত্র উপস্থাপনের কথা ছিল। তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় দলিলাদি উপস্থাপন করা হলেও প্রতিপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

অন্যদিকে প্রতিপক্ষের পক্ষ থেকে সম্পূর্ণ উল্টো অভিযোগ করা হয়েছে। তাদের দাবি, সালিশি বৈঠকের কথা বলে তাদেরকে বসিয়ে রেখে অন্যায়ভাবে তাদের ওপর হামলা চালানো হয়। এই অতর্কিত হামলায় তাদের আবদুল গফুর ম্যানেজার গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিপক্ষের লোকজন ও স্থানীয়রা আরও জানান, এই হামলার সাথে যারা সরাসরি জড়িত ছিল, তাদেরকে অবশ্যই হাতকড়া পরিয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যেতে হবে। হাতকড়া না পরিয়ে তাদেরকে সেখান থেকে বের করতে দেওয়া হবে না বলে তারা সাফ জানিয়ে দেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি শান্ত করতে অবরুদ্ধকারীদের বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হলেও উত্তেজিত জনতা তা মানতে অস্বীকৃতি জানায় এবং কোয়ান্টাম কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে।

পরিস্থিতি চরম উত্তপ্ত ও জটিল রূপ নিলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সেখানে উত্তেজিত জনতার মারমুখী অবস্থানের মুখেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত ধৈর্য ও দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দেন। তারা যৌথভাবে চেষ্টা চালিয়ে অবরুদ্ধদের অক্ষত অবস্থায় উদ্ধার করার তৎপরতা শুরু করেন।
পরবর্তীতে লামা থানার ওসি, লামা সার্কেলের (সহকারী পুলিশ সুপার) এবং গজালিয়া ক্যাম্প কমান্ডারের যৌথ নির্দেশনায় ও উপস্থিতিতে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। পুলিশ ও সেনা কর্মকর্তারা উত্তেজিত জনতাকে আশ্বস্ত করেন এবং আইনগতভাবে বিষয়টি সমাধানের জন্য সবাইকে পুলিশ ফাঁড়িতে আসার অনুরোধ জানান। আইনশৃঙ্খলা বাহিনীর এই সময়োপযোগী ও দায়িত্বশীল ভূমিকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরুদ্ধদের উদ্ধার করা সম্ভব হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় উভয় পক্ষ শান্ত হওয়ার পর এই বিরোধপূর্ণ জায়গার মালিকানা ও সীমানা সংক্রান্ত জটিলতা স্থায়ীভাবে সমাধানের জন্য নতুন একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৯ জুন ২০২৬ তারিখে পুনরায় উভয় পক্ষের বৈধ কাগজপত্র নিয়ে পরবর্তী সালিশি বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন থমথমে হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন কোনো সংঘাত এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর