চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

পদ্মা অয়েল কোম্পানিতে লুটপাটের অবসান হয়নি: সিদ্ধিরগঞ্জে তেল চোর সিন্ডিকেটের প্রধান আ.লীগ নেতা মেহেদী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০১ পিএম, ২০২৫-০৯-২৩

পদ্মা অয়েল কোম্পানিতে লুটপাটের অবসান হয়নি: সিদ্ধিরগঞ্জে তেল চোর সিন্ডিকেটের প্রধান আ.লীগ নেতা মেহেদী গ্রেপ্তার

পদ্মা অয়েল কোম্পানির লুটপাট দীর্ঘদিন ধরে একটি প্রকাশ্য সত্য। অতীতে যাদের বিরুদ্ধে দুর্নীতি, তেলচুরি ও অনিয়মের অভিযোগ উঠেছিল, তাদের অনেকের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানেও কিছু প্রভাবশালী কর্মকর্তা ও তাদের যোগসাজশে একটি শক্তিশালী সিন্ডিকেট তেল চুরিসহ নানাভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে যাচ্ছে। সরকারি প্রভাবশালী গোয়েন্দা সংস্থা বিভিন্ন সময় এ সংক্রান্ত তথ্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কার্যকর পদক্ষেপের অভাবে দুর্নীতিবাজ চক্রটি দাপটের সঙ্গে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অনেক দুর্নীতিবাজ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়েও গেছে।

এই চক্রের অন্যতম প্রধান হিসেবে আলোচিত সিদ্ধিরগঞ্জের তেল চোর সিন্ডিকেটের নেতা ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেহেদীকে অবশেষে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে র‌্যাব-১১ এর একটি বিশেষ দল সিদ্ধিরগঞ্জ থেকে মেহেদীকে আটক করে। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এবং দুপুরে আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম।

থানা সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন মেহেদীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতা ও হত্যার ঘটনায় দায়ের হওয়া দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টার মামলাসহ তিনটি মামলা রয়েছে। মামলাগুলো হলো- এফআইআর নং-২৫ (২৬/৮/২০২৪), এফআইআর নং-২৭ (২৭/৮/২০২৪), এফআইআর নং-২৫ (২২/১০/২০২৪)।

এছাড়াও ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে জালিয়াতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ওসি শাহীনূর আলম বলেন, মেহেদী দীর্ঘদিন ধরে হত্যা মামলার পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের চৌকস দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পরবর্তী ব্যবস্থা আইন অনুযায়ী গ্রহণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন মেহেদী সিদ্ধিরগঞ্জের গোদনাইল বর্মাস্ট্যান্ড এলাকার আফির উদ্দিন মাদবরের ছেলে।

সিন্ডিকেটের দৌরাত্ম্য: এলাকাবাসীর অভিযোগ, মেহেদী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে গোদনাইলের পদ্মা অয়েল ডিপো থেকে অভিনব কৌশলে তেল চুরি করে আসছিল। তাদের এই তেল চোর সিন্ডিকেট কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছে। রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে, পাশাপাশি এলাকায় একটি সন্ত্রাসী চক্রও গড়ে উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, মেহেদী রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস করত না। প্রতিবাদ করলে হুমকি, হামলা ও নির্যাতনের শিকার হতে হতো। তেল চুরির পাশাপাশি তার বিরুদ্ধে ভূমি দখল, চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে।

আন্দোলনবিরোধী সহিংসতায় জড়িত: কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আনোয়ার হোসেন মেহেদী তার বাহিনী নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এসব হামলার ফলেই হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে। এর ভিত্তিতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং দীর্ঘ সময় পলাতক থাকার পর অবশেষে তাকে গ্রেপ্তার করা হলো।

জনমনে স্বস্তি: মেহেদীর গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ মনে করছে, এ গ্রেপ্তার শুধু তেল চোর সিন্ডিকেট নয়, বহুবছর ধরে অদৃশ্যভাবে চলতে থাকা লুটপাট চক্রের বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ। এলাকাবাসী এবং সাধারণ নাগরিক সমাজের দাবি— শুধু মেহেদী নয়, তার সহযোগী ও প্রভাবশালী সিন্ডিকেটের সদস্যদেরও দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক।

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর