চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ, ৬ শতাধিক আটক

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৬:০৫ পিএম, ২০২২-০৩-০৬

রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ, ৬ শতাধিক আটক

রাশিয়ায় ২১টি শহরে ৬ শতাধিক যুদ্ধবিরোধী বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে দেশজুড়ে এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন দেশটির কারাবন্দি বিরোধী নেতা আলেক্সি নাভালনি।


ওভিডি-ইনফো নামে একটি মনিটরিং গ্রুপ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
মনিটরিং গ্রুপটি বলেছে, রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় বন্দরনগরী ভ্লাদিভস্তক ও সাইবেরিয়ান শহর ইরকুতস্কসহ বিভিন্ন শহরে ৬ শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সরকারবিরোধীরা অন্যান্য শহরেও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর খাবারভস্কের একটি স্কয়ারে পুলিশ সদস্যরা গ্রেফতার করার আগ মুহূর্তে একজন প্রতিবাদকারী চিৎকার করে বলছেন—‘যুদ্ধ না বলুন, কেন আপনি লজ্জিত নন’।

রাশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের গণহারে আটকের ঘটনা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। ওভিডি-ইনফো মনিটরিং গ্রুপ বলছে, ১১ দিন আগে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত রাশিয়ায় ৮ হাজারের বেশি যুদ্ধবিরোধী বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করে বলেছে, অনুমোদনহীন প্রতিবাদ করার যেকোনো প্রচেষ্টা প্রতিরোধ করা হবে এবং আয়োজকদের জবাবদিহি করতে হবে।

যুদ্ধের ১১তম দিনে ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলে নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

মারিওপোল শহর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটিতে নতুন করে আরেকটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। বেসামরিক বাসিন্দারা এই সময় শহর ছেড়ে যাওয়ার সুযোগ পাবেন।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর