চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্সের অভিযান

আমাদের ডেস্ক :    |    ০৮:৪৬ পিএম, ২০২৪-১০-১৩

নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্সের অভিযান

জেলা প্রশাসক চট্টগ্রামের নির্দেশনায় বাজার মনিটরিং এ গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা চট্টগ্রাম মহানগরের রিয়াজুদ্দিন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেন।

এ সময় বাজারে কাঁচা শাকসবজি, আলু, পেয়াজের খুচরা দোকান ও পাইকারী আড়তে অভিযান চালানো হয়। সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ, মূল্য তালিকা দৃশ্যমান রাখা, ফড়িয়া বা মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রনে ট্রেড লাইসেন্স ব্যতীত পণ্য সরবরাহ,বিক্রি না করার নির্দেশ দেয়া হয়েছে এবং প্রয়োজনে দোকান সিলগালা করাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে মর্মে বিশেষভাবে সতর্ক করা হয়। তদারকিকালে বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ কর্তৃক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় বাজারে অবস্থিত কোল্ড স্টোরেজ পরিদর্শন করা হয় এবং অবৈধভাবে দীর্ঘ সময় পণ্য মজুদ না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানকালে মূল্য তালিকা না থাকায় ১ জন ব্যবসায়ীকে সতর্কতামূলকভাবে ১০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন ও মো: মঈনুল হাসান। উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, মৎস্য অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, ক্যাব ও শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ। মনিটরিং শেষে বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয় এবং নির্দেশনাসমূহ বাস্তবায়নে নিবিড়ভাবে মনিটরিং এর জন্য ব্যবসায়ী সমিতিগুলোকে পরামর্শ প্রদান করা হয়। 

জনস্বার্থে বিশেষ টাস্কফোর্সের এ অভিযান চলমান থাকবে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর