শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:২২ পিএম, ২০২৪-১২-২৬
হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী সিলেট মহানগর দায়রা জজ মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী হাইকোর্ট বিভাগের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন।
পুনরাদেশ না দেয়া পর্যন্ত প্রধান বিচারপতির অধীনে তার চাকুরি ন্যস্ত থাকবে বলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বর্তমান রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এ বদলি করা হয়েছে।
এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। যা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এদিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক শাহরিয়ার কবিরকে গাজীপুর মহানগর দায়রা জজ পদে বদলি করা হয়েছে।
মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ১৮তম বিসিএস (বিচার) ব্যাচের একজন সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জাপানিজ ডেভেলপমেন্ট স্কলার (জে.ডি.এস) হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যিক সালিশি আইনে জাপানের ইয়োকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় হতে এলএলএম (রিসার্চ) ডিগ্রি অর্জন করেন।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited