চট্টগ্রাম   মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সংবিধান সংশোধন কমিটিতে বাঙালি প্রতিনিধিত্বের দাবি, পিসিসিপির হুঁশিয়ারি

‘সব সম্প্রদায়ের মতামত ছাড়া পাহাড় নিয়ে সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়’

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৩:২৬ পিএম, ২০২৬-১০-০৫

সংবিধান সংশোধন কমিটিতে বাঙালি প্রতিনিধিত্বের দাবি, পিসিসিপির হুঁশিয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’র মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রামের বাঙালি জনগোষ্ঠীর কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন পিসিসিপির কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক হাবীব আজম।

পিসিসিপির নেতারা বলেন, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ৪ অক্টোবর সংসদ ভবনের কেবিনেট কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা শ্রমজীবী মানুষ এবং ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। কিন্তু পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালি জনগোষ্ঠীর কোনো প্রতিনিধিকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।

তবে ৪ অক্টোবরের বৈঠক শেষে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবিধান সংশোধন নিয়ে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত পর্যায়ক্রমে নেওয়া হবে। পরবর্তী বৈঠকগুলোতে সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, বিচারক, আইনজীবী, শিক্ষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর কথা জানিয়েছে কমিটি। (BSS)

পিসিসিপি বলছে, পার্বত্য চট্টগ্রামের যেকোনো নীতি নির্ধারণ কিংবা সংবিধান সংশোধনের মতো জাতীয় ও সংবেদনশীল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মতামত নেওয়া প্রয়োজন। তাদের ভাষ্য, পাহাড়ে স্থায়ী শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে হলে সব জনগোষ্ঠীর সমান অংশগ্রহণের সুযোগ থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের একটি বৃহৎ জনগোষ্ঠীকে আলোচনার বাইরে রেখে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা নিয়ে পাহাড়ে অসন্তোষ ও সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। বাঙালি ও অবাঙালি—উভয় পক্ষের সঙ্গে সমভাবে আলোচনা করে নিরপেক্ষ পথ খুঁজে বের করার আহ্বান জানান তারা।

এ সময় পিসিসিপির পক্ষ থেকে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির কাছে পার্বত্য চট্টগ্রামের বাঙালি প্রতিনিধিদেরও মতবিনিময় প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, পার্বত্য চট্টগ্রামের কোনো জনগোষ্ঠীকে বাদ দিয়ে সংবিধান বা পাহাড়-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে এর ফলে সৃষ্ট অসন্তোষ ও পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।

পিসিসিপির দাবি, পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই সংবিধান সংশোধন প্রক্রিয়ায় মতামত গ্রহণ করা হোক।

রিটেলেড নিউজ

সবাই সরকারপন্থী জাতীয়তাবাদী হলো কেমন করে?

সবাই সরকারপন্থী জাতীয়তাবাদী হলো কেমন করে?

আ.ন.ম. তাজওয়ার আলম : দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি - সবাই হঠাৎ সরকারপন্থী জাতীয়তাবাদà...বিস্তারিত


জঙ্গল সলিমপুরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে চাই  : জেলা প্রশাসক

জঙ্গল সলিমপুরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে চাই : জেলা প্রশাসক

আমাদের ডেস্ক : : চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশà¦...বিস্তারিত


মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করতে হবে - প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করতে হবে - প্রতিমন্ত্রী

আমাদের ডেস্ক : : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়à...বিস্তারিত


বিদায়ের প্রহরে ইউএনও মঞ্জুর আলম, আলীকদমবাসীর হৃদয়ে মানবিক এক অধ্যায়ের সমাপ্তি

বিদায়ের প্রহরে ইউএনও মঞ্জুর আলম, আলীকদমবাসীর হৃদয়ে মানবিক এক অধ্যায়ের সমাপ্তি

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ: একজন কর্মকর্তা আসেন, দায়িত্ব পালন করেন এবং একদিন বদলির আদেশ নিয়ে চলে যা...বিস্তারিত


রাঙামাটিতে আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ঠেকাতে আইনজীবীদের বিক্ষোভ র‍্যালি

রাঙামাটিতে আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ঠেকাতে আইনজীবীদের বিক্ষোভ র‍্যালি

আলমগীর মানিক, রাঙামাটি : আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা প্রতিরোধ এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে সচেতà¦...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি

সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি

খবর বিজ্ঞপ্তি : আনোয়ারা-কর্ণফুলী বর্তমানে চট্টগ্রামের দ্রুত পরিবর্তনশীল অঞ্চল সমূহের মধ্যে অন্যতম। পরিকল্পিত উ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর