শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৬:৫৪ পিএম, ২০২১-১১-২৯
সৌদি আরব সরকারের সৌদি পরিবহন ও লজিস্টিক সার্ভিস মন্ত্রী সালেহ নাসের এ আল জাসের চট্টগ্রামের মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর পরিদর্শন করেন। ২৯ নভেম্বর (সোমবার) সকালে সফর সঙ্গীদের নিয়ে মীরসরাইয়ের ইছাখালীতে অবস্থিত বেজা কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ ও ৩নং সুপার ডাইক সংলগ্ন ভূমি পরিদর্শন সহ বেজা কনফারেন্স রুমে মতবিনিময় করেন। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্টদূত জাবেদ পাটোয়ারী, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পরিকল্পনা ও উন্নয়ন অতিরিক্ত সচিব মোঃ ইরফান শরীফ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল সহকারি ব্যবস্থাপক আমজাদ হোসেন, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান, মীরসরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ ও মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান (পিপিএম) সহ বেজার উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সৌদি আরব মন্ত্রী সালেহ নাসের এ আল জাসের সাংবাদিকদের বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন। সৌদি সরকার সব সময় বাংলাদেশের সাথে ছিলো এবং ভবিষ্যতে এধারা অব্যাহত থাকবে। এই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প অঞ্চলে সৌদি সরকারের সাথে কথা বলে বিনিয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited