শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০২:০৫ পিএম, ২০২২-০৯-০৩
এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে খালি হাতে দেশে ফিরল টাইগাররা। আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর শ্রীলংকার কাছে দুই উইকেটের পরাজয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল। আজ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছায় ক্রিকেটাররা। এশিয়া কাপ খেলতে গত ২৩ আগস্ট দেশ ছেড়েছিল টাইগাররা।
সংযুক্ত আরব আমিরাতে ১০ দিনেই টাইগারদের মিশন শেষ হয়ে যায়। গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে সাকিব বাহিনী। আশাব্যঞ্জক ক্রিকেট খেলতে না পারলেও দুই ম্যাচেই জয়ের বেশ সম্ভাবনা ছিল টাইগারদের। দুটি ম্যাচেই তিরের খুব কাছে গিয়ে তরী ডুবেছে। শেষ মুহূর্তে গিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সাকিবের দল।
বাদ পড়ার পর দুবাই থেকে ঢাকা ফেরার টিকিট ম্যানেজ করতে বেশ ঝামেলাই হয়েছে বাংলাদেশের। শেষ পর্যন্ত টিকিটের ব্যবস্থা হওয়ায় শুক্রবার রাতেই দুবাই ছাড়েন সাকিবরা। তবে দলের সঙ্গে ঢাকায় ফিরেননি ব্যাটিং কোচ জেমি সিডন্স। দুবাই থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন তিনি। পরে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন সিডন্স।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সাà...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আমà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited