শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৭:৪৩ পিএম, ২০২৫-০১-০২
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত প্রথম ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের হাটহাজারিস্থ রিসার্চ ও ফার্ম বেইসড ক্যাম্পাসে অবস্থিত বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে শিক্ষার্থীদের জন্য এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ-আল-নাহিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান।
অনুষ্ঠানশেষে নবাগত শিক্ষার্থীরা অতিথিদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করে।
ইতোমধ্যে সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদ এবং ফিশারিজ অনুষদে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্যও অনুষদভিত্তিক পৃথক পৃথক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলোতে নবাগত শিক্ষার্থীদের পরীক্ষার বিধিবিধান, প্রক্টরিয়াল রুলস, আবাসিক হলের বিধিবিধান, লাইব্রেরি রুলস, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, ওয়ান হেলথ, ছাত্রকল্যাণ, স্বাস্থ্যসেবা, শরীরচর্চা ইত্যাদি বিষয়াদি সম্পর্কে অবহিত করা হয়।
প্রোগ্রামগুলোতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, অনুষদীয় ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited