চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ত্রাণ নয়, ভালোবাসার উপহার - বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগ

আবদুল্লাহ মজুমদার :    |    ০১:৫৭ এএম, ২০২৬-০৭-১৮

ত্রাণ নয়, ভালোবাসার উপহার - বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগ

দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত জনপদ বাঁশখালীর দুর্গত মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি। 'ত্রাণ নয়, ভালোবাসার উপহার'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি দুই দিনব্যাপী খাদ্য, নগদ অর্থ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে।

সোমবার (১৪ জুলাই) শুরু হয়ে মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত প্রায় ২টা পর্যন্ত এ কার্যক্রম চলে। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে সংগঠনের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল নিরলসভাবে কাজ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক এবং দেশ কমিউনিকেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, বিশিষ্ট সমাজসেবক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ কারী আমানুল্লাহ দৌলত। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “সিলেট-সুনামগঞ্জের ভয়াবহ বন্যা থেকে শুরু করে রোহিঙ্গা শরণার্থী সংকট—দেশের যেখানেই মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, সেখানেই নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল মানবতার আলোকবর্তিকা হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানবসেবাই তাঁর জীবনের অন্যতম অঙ্গীকার।”

 

কর্মসূচির অংশ হিসেবে বাঁশখালী উপজেলার মধ্যম ইলশা গ্রামের সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়া প্রায় ৬০০ বন্যাদুর্গত মানুষের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি অসহায় ও হতদরিদ্র কয়েকটি পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। দীর্ঘ অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে এ সহায়তা পেয়ে অনেকের চোখে ফুটে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতার অশ্রু।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার সুপন বড়ুয়া চৌধুরী, ব্যাংকার ইয়াসিন আরাফাত মুন্না, অ্যাডভোকেট শফিউল আলম খোকন, ইঞ্জিনিয়ার আবু নাছের মাহমুদ শাহেদ, সমাজকর্মী এমডি মিলন, বিশিষ্ট সঙ্গীতশিল্পী গোলাম মোস্তফা, কামরুল ইসলাম, মুনতাসিরুল করিমসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবী।

এ সময় বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মেহমানখানায় বাঁশখালীর বিভিন্ন জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা সংগঠনটির মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগ বন্যাদুর্গত মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর