শিরোনাম
ঢাকা অফিস : | ০৩:৫৫ পিএম, ২০২২-০১-২৫
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় পার্লামেন্টের একজন সদস্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) চিঠি দিয়েছেন।
র্যাবের বিরুদ্ধে তিনি এক চিঠিতে বলেছেন, এ বাহিনী অসংখ্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে জড়িত।
সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্য ইভান স্টেফানেক ২০ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন ফর ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিটি পলিসির হাই রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেলকে একটি চিঠি দেন। চিঠিতে তিনি বলেন, বাংলাদেশে মানবাধিকার, বাকস্বাধীনতা, নাগরিক ও রাজনৈতিক অধিকার পরিস্থিতির অবনতি হচ্ছে। তিনি র্যাব এবং তার বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার কথাও উল্লেখ করেন।
চিঠিতে তিনি আরো বলেন, এসব ঘটনাগুলোর দেখে আমার অনুরোধ আপনার কাছে যে ক্ষমতা আছে তা ব্যবহার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করুন।
এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে র্যাবকে বাদ দিতে চিঠি দিয়েছে আন্তর্জাতিক ১২টি মানবাধিকার সংগঠন। হিউম্যান রাইটস ওয়াচ-সহ ওই ১২টি মানবাধিকার সংস্থা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়েরে ল্যাকরোইক্সকে এই চিঠি দেয়।
তবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন জানিয়েছেন, শান্তি মিশনে না নেওয়ার জন্য যে ১২ টি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘে চিঠি দিয়েছে, এতে কোনো প্রভাব পড়বে না। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ধানমন্ডিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited