চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

দুর্নীতির বিরুদ্ধে ঐক্য, পার্বত্য উন্নয়নে সম্মিলিত অঙ্গীকার, রাঙামাটি-২৯৯ আসনে প্রার্থীদের জনগণের মুখোমুখি সভা

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৭:১৮ পিএম, ২০২৬-০১-৩১

দুর্নীতির বিরুদ্ধে ঐক্য, পার্বত্য উন্নয়নে সম্মিলিত অঙ্গীকার, রাঙামাটি-২৯৯ আসনে প্রার্থীদের জনগণের মুখোমুখি সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনের প্রার্থীদের নিয়ে আয়োজিত জনগণের মুখোমুখি সভায় বক্তারা দৃঢ়ভাবে বলেছেন—নির্বাচনে যেই বিজয়ী হোন না কেন, দুর্নীতির বিরুদ্ধে সবাই একযোগে কাজ করবেন এবং পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে দল-মতের ঊর্ধ্বে উঠে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করবেন।
শনিবার সকাল ১০টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে "একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাঙামাটি জেলা কমিটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সুজন জেলা সভাপতি অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙামাটি-২৯৯ আসনের প্রতিদ্বন্দ্বী ৭ জন প্রার্থীর মধ্যে ৪ জন অংশগ্রহণ করেন। উপস্থিত প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত দীপেন দেওয়ান, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত জুঁই চাকমা, জাতীয় পার্টি মনোনীত অশোক তালুকদার এবং গণ অধিকার পরিষদ মনোনীত এম এ আবুল বাশার।
সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন একটি সামষ্টিক দায়িত্ব। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। জনগণের স্বার্থে নির্বাচিত জনপ্রতিনিধিদের পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, নির্বাচনের পর রাজনৈতিক প্রতিযোগিতা শেষ হলেও উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ কুমার সরকার, সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জি সান বখতিয়ার, সুজন পৌর কমিটির সম্পাদক খোরশেদ আলম খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত প্রার্থীকে ভোট প্রদানের লক্ষ্যে সুজনের পক্ষ থেকে উপস্থিত ভোটারদের শপথ বাক্য পাঠ করানো হয়।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর