চট্টগ্রাম   শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকদের তালিকায় চবির ৭ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:২১ পিএম, ২০২৬-১০-০৮

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকদের তালিকায় চবির ৭ শিক্ষক

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ কর্তৃক যৌথভাবে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় জায়গা করে নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাত শিক্ষক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত ২০২৬ সালের একক বছরের গবেষণাকর্মের ওপর ভিত্তি করে তৈরি তালিকায় বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের মধ্যে চবির ওই সাত শিক্ষক স্থান পেয়েছেন।
এবারের তালিকায় বাংলাদেশের ৮৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে মোট ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন। গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহ-লেখকদের প্রভাব ও সমন্বিত স্কোরের বস্তুনিষ্ঠ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে শক্তিশালী অবস্থান এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন।
তালিকায় স্থান পাওয়া চবির গবেষকরা হলেন–উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এএনএম আলমগীর, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. এসএম আবে কাউছার ও একই বিভাগের প্রভাষক ইমরানুল কবির, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন এবং ইনস্টিটিউট অব মেরিন সাইন্সেসের অধ্যাপক ড. এসএম শরিফুজ্জামান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, আমাদের সহকর্মীরা এমন সম্মানজনক অবস্থান অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তালিকায় স্থান পাওয়া সব শিক্ষককে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আমরা একটি গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে গবেষণার চারণভূমিতে পরিণত করাই আমাদের অন্যতম লক্ষ্য।

রিটেলেড নিউজ

ষোলো বছরেও শেষ হয়নি একটি ফাইলের অপেক্ষা

ষোলো বছরেও শেষ হয়নি একটি ফাইলের অপেক্ষা

আবদুল্লাহ মজুমদার : :  আবদুল্লাহ মজুমদার একজন শিক্ষক ১৬ বছর ধরে অপেক্ষা করছেন। কোনো পদোন্নতির জন্য নয়, বিশেষ কোনো সুবà...বিস্তারিত


চুয়েটে নতুন উপাচার্য আসার খবরে ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের অবস্থান

চুয়েটে নতুন উপাচার্য আসার খবরে ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের অবস্থান

মুনীর চৌধুরী : : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এখনও কাটেনি অচলাবস্থা। বৃহস্পতিবার (৮ অক্টো...বিস্তারিত


চাঁদাবাজি-ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

চাঁদাবাজি-ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

আমাদের ডেস্ক : : নগরের কোতোয়ালী থানায় দায়ের হওয়া চাঁদাবাজি ও ছিনতাই মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মো.হৃদয়কে (২৭)...বিস্তারিত


চট্টগ্রাম বন্দরের তথ্য, ছবি ও ভিডিও প্রকাশে বিধিনিষেধ কেন

চট্টগ্রাম বন্দরের তথ্য, ছবি ও ভিডিও প্রকাশে বিধিনিষেধ কেন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি গণমাধ্যমে বন্দরের &...বিস্তারিত


আন্দোলনের মধ্যেই শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি

আন্দোলনের মধ্যেই শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি

আমাদের ডেস্ক : : সদ্য বিদায়ী উপাচার্যকে (ভিসি) পুনর্বহালের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দà...বিস্তারিত


লিংকে ক্লিক, তারপরেই সর্বনাশ

লিংকে ক্লিক, তারপরেই সর্বনাশ

স্টাফ রিপোর্টার : : প্রযুক্তিগত উৎকর্ষতা যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধও। অনলাইন স্ক্যাম, অচেনা লিংকে চাপ দà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর