চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নির্ধারিত রুটিনেই সাত কলেজের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:০৮ পিএম, ২০২১-০২-২৪

নির্ধারিত রুটিনেই সাত কলেজের পরীক্ষা


নির্ধারিত রুটিনে সাত সরকারি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তিনি এ কথা জানান।

এম এ খায়ের বলেন, শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির বিষয়ে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি জানান, সন্ধ্যা ৬টায় সভা হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দুপুরেই শুরু হয়। ভার্চুয়ালি এ সভায় যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাত কলেজের সমন্বয়কসহ কলেজের অধ্যক্ষরা।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। শর্তের মধ্যে রয়েছে- পরীক্ষা চলাকালে হল খোলা যাবে না এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাত কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা স্থগিত থাকবে। আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলার পর এসব প্রতিষ্ঠানের পরীক্ষা নেয়া হবে। তিনি বলেন, আজকের সভার সিদ্ধান্ত অনুয়ায়ী সাত কলেজের পরীক্ষাগুলো রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে গতকাল (২৩ ফেব্রুয়ারি) ও আজকের (২৪ ফেব্রুয়ারি) নির্ধারিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

রিটেলেড নিউজ

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত


চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত


সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর