চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

চবি প্রতিনিধি :    |    ০৬:৫১ পিএম, ২০২৬-০৫-২১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে পৌঁছালে বিষয়টি জানাজানি হয়।
ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর নাম এস এম ফয়সাল হাসান। তিনি বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ছুরিকাঘাতে তাঁর ডান হাতের পেশি, আঙুলসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাতটার দিকে এস এম ফয়সাল তাঁর স্ত্রীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এলাকায় বসে ছিলেন। এ সময় একজন ব্যক্তি তাঁদের আশপাশে ঘোরাফেরা করছিলেন। এরপর তিনি ওই এলাকার একটি গাছের আড়ালে গিয়ে অশালীন অঙ্গভঙ্গি করতে থাকেন। তাঁর আচরণে সন্দেহ হলে ফয়সাল তাঁকে আটকে ওই এলাকায় কী করছেন জিজ্ঞাসা করেন। তবে ওই ব্যক্তি ফয়সালকে সদুত্তর দিতে পারেননি। এরপর ফয়সাল তাঁর কয়েকজনকে বন্ধুকে কল দিয়ে বিষয়টি জানান। পরে ওই ব্যক্তিকে ফয়সালকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
ফয়সাল হাসান প্রথম আলোকে বলেন, ‘ওই ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫–এর মধ্যে। তাঁর গায়ে কালো টি-শার্ট ছিল। ওই ব্যক্তি ছুরি দিয়ে গলাতেও আঘাত করার চেষ্টা করেছিলেন। তবে আমি ধরে ফেলায় আমার হাতে জখম হয়। ঘটনার পরপর অন্য শিক্ষার্থীদের ঘটনাস্থলে আসতে দেখে হামলাকারী পালিয়ে যান। এ হামলায় সরাসরি একজন অংশ নিলেও সেখানে দুজনকে ঘোরাফেরা করতে দেখেছিলাম। প্রক্টরিয়াল বডির সঙ্গে কথা বলে এ বিষয়ে আমি পরবর্তী সিদ্ধান্ত নেব।’
এদিকে এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ঘটনাস্থলের কাছেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক মাস্টারদা সূর্যসেন হল। ওই হল সংসদের সাধারণ সম্পাদক মো. সাদমান আল-তাছিন প্রথম আলোকে বলেন, ‘রাত আনুমানিক ১০টার দিকে আমরা ঘটনাটি জানতে পারি। পরে ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি দেখতে পাই। সেখানে কোনো নিরাপত্তাকর্মী, সিসিটিভি ক্যামেরা কিংবা পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানানো হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’
বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক মুহাম্মদ টিপু সুলতান বলেন, গতকাল আনুমানিক রাত আটটার দিকে একজন শিক্ষার্থী এসেছিলেন। তাঁর ডান হাতের কনুইয়ের ওপর ছুরির আঘাত ছিল। সেখানে সেলাই দেওয়া হয়েছে। আর তাঁর দুই হাতের আঙুলে ছুরির কয়েকটি ক্ষত ছিল।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থার কারণে তখন বিস্তারিত জানা সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার তাঁর সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হবে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে হামলাকারী বহিরাগত বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও অনেকগুলো অকার্যকর। ইতিমধ্যে সেগুলো সংস্কারের কাজ শুরু হয়েছে।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর