শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ১১:৫৩ পিএম, ২০২৫-০৭-২৩
সম্প্রতি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার (২৩ জুলাই) বিকেলে রাঙামাটির শিক্ষা প্রতিষ্ঠানে ৩২টি বৃক্ষরোপন করা হয়। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে রাঙামাটি মুজাদ্দেদ-ই আলফেসানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই বৃক্ষরোপণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে রাঙামাটি পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও রাঙামাটি পৌর প্রশাসক মোঃ মোবারক হোসেন। সম্প্রতি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে ৩২টি গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল করিম, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় সাংঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ সরকার।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, বিমান দূর্ঘটনায় শহীদ শিক্ষার্থীদের স্বরনেই এরকম ব্যক্তিক্রম আয়োজন করা হয়। তিনি জানান এবছরও টিফিনের টাকা বাঁচিয়ে ১ লাখ গাছের চারা রোপণ করবে সংগঠনটি।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited